বেনজেমা ইস্যুতে ক্ষুব্ধ রোনালদো, রিয়াদে ছড়ালো নিখোঁঁজ বিজ্ঞপ্তি

প্রাইম বার্তা অনলাইন
০৫ ফেব্রুয়ারি ২০২৬ ৪:৩৬ এএম
বেনজেমা ইস্যুতে ক্ষুব্ধ রোনালদো, রিয়াদে ছড়ালো নিখোঁঁজ বিজ্ঞপ্তি

সৌদি প্রো লিগে আল রিয়াদের বিপক্ষে ম্যাচে দেখা যায়নি আল নাসর তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে। ক্লাব কর্তৃপক্ষের সিদ্ধান্তের প্রতিবাদে তিনি মাঠে নামেননি বলে জানা গেছে। তবে তার এই অনুপস্থিতি নিয়ে বিতর্কের পাশাপাশি রসিকতাও কম হয়নি। প্রতিপক্ষ আল হিলাল সমর্থকরা রিয়াদের নানা স্থানে কাঁদতে থাকা রোনালদোর ছবি সংবলিত ‘নিখোঁজ বিজ্ঞপ্তি’ পোস্টার লাগিয়ে তাকে বিব্রত করার চেষ্টা করেছে।

সূত্রের খবর, সম্প্রতি ক্লাবের বর্তমান ব্যবস্থাপনার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন এই পর্তুগিজ তারকা। সৌদি আরবের চারটি শীর্ষ ক্লাবের মালিক পিআইএফ (পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড)। রোনালদোর অভিযোগ, তার ক্লাব আল নাসরের চেয়ে আল হিলাল, আল আহলি ও আল ইত্তিহাদের প্রতি বেশি আন্তরিক কর্তৃপক্ষ। বিশেষ করে সাবেক সতীর্থ কারিম বেনজেমাকে আল ইত্তিহাদ থেকে আল হিলালে নিয়ে যাওয়ার পর থেকেই তার এই ক্ষোভ বাড়ে, যখন তার নিজের ক্লাব শীতকালীন দলবদলে অপরিচিত খেলোয়াড় দলে ভেড়ায়।

প্রতিপক্ষ সমর্থকদের লাগানো সেই পোস্টারে কান্নারত রোনালদোর ছবি ব্যবহার করা হয়েছে। সেখানে রসিকতার ছলে লেখা হয়েছে, চল্লিশ বছর বয়সী একজন ব্যক্তি যে বেশি কান্নাকাটি করছে, তাকে তার পরিবার খুঁজছে। রোনালদো এমন পরিস্থিতিতে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিলেও এখন পর্যন্ত ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে কোনো সমঝোতায় আসতে পারেননি। এই পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই এখন দেখার বিষয়।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...