রিয়াদের পথে রোনালদোর ‘নিখোঁজ’ পোস্টার, নেপথ্যে ক্ষোভ

প্রাইম বার্তা অনলাইন
০৫ ফেব্রুয়ারি ২০২৬ ২:৩৫ এএম
রিয়াদের পথে রোনালদোর ‘নিখোঁজ’ পোস্টার, নেপথ্যে ক্ষোভ

সৌদি আরবের রাজধানী রিয়াদের রাস্তায় এখন আলোচনার কেন্দ্রে পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো, তবে খেলার মাঠে নয়, বরং হাসির খোরাক হয়ে। আল হিলাল সমর্থকরা শহরের বিভিন্ন স্থানে তার ছবি সম্বলিত ‘নিখোঁজ’ বিজ্ঞপ্তির পোস্টার লাগিয়েছে। সম্প্রতি আল রিয়াদের বিপক্ষে ম্যাচে দলের বাইরে থাকায় এবং ক্লাব ব্যবস্থাপনার প্রতি অসন্তোষ প্রকাশ করায় এমন রসিকতার শিকার হলেন এই ফুটবল জাদুকর।

চারটি সৌদি ক্লাবের মালিকানা থাকা পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) পক্ষপাতমূলক আচরণের কারণে ক্ষুব্ধ রোনালদো। তিনি অভিযোগ করেছেন, তার ক্লাব আল নাসরের চেয়ে অন্য তিনটি ক্লাব—আল হিলাল, আল আহলি ও আল ইত্তিহাদকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষ করে, প্রতিদ্বন্দ্বী আল হিলালে তার পুরনো সতীর্থ কারিম বেনজেমাকে নেওয়া হলেও আল নাসরে তেমন কোনো বড় তারকা আসেনি। এর প্রতিবাদেই মূলত মাঠের বাইরে থাকার সিদ্ধান্ত নেন তিনি বলে জানা গেছে।

পোস্টারে কান্নারত রোনালদোর ছবি দিয়ে ব্যঙ্গাত্মকভাবে লেখা হয়েছে, একজন ৪০ বছর বয়সী ব্যক্তি যিনি সাম্প্রতিক সময়ে অতিরিক্ত কান্নাকাটি করছেন, তাকে তার পরিবার খুঁজছে। এদিকে, ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে তার এখনও কোনো আলোচনার সমাধান হয়নি। এই টানাপোড়েন কোথায় গিয়ে দাঁড়ায় এবং পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা আবার মাঠে ফিরবেন কিনা, তা নিয়ে তৈরি হয়েছে জোরালো কৌতূহল।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...