জাহানারার যৌন হয়রানি অভিযোগ: তদন্ত প্রতিবেদন বিসিবি সভাপতির কাছে জমা

প্রাইম বার্তা অনলাইন
০৩ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৪৫ এএম
জাহানারার যৌন হয়রানি অভিযোগ: তদন্ত প্রতিবেদন বিসিবি সভাপতির কাছে জমা

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের করা যৌন হয়রানির অভিযোগের তদন্ত প্রতিবেদন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির কাছে আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হয়েছে। গতকাল সোমবার এই গুরুত্বপূর্ণ নথিপত্র বোর্ড প্রধানের হাতে তুলে দেওয়া হয়, যা ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজ নিশ্চিত করেছে।

স্বাধীন তদন্ত কমিটির জন্য রিপোর্ট জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা ছিল গত ৩১ জানুয়ারি। তবে বিসিবি কর্তৃপক্ষ প্রথমে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা বললেও পরবর্তীতে তিন দফা সময় বাড়ানো হয়। অবশেষে নির্ধারিত সময়সীমা পার করার পর এই প্রতিবেদন জমা পড়ল। তবে প্রতিবেদনের বিস্তারিত কী আছে বা অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কী ধরনের প্রমাণ মিলেছে, সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।

উল্লেখ্য, গত বছরের নভেম্বরে এক সাংবাদিকের ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে কুপ্রস্তাব ও যৌন হয়রানির অভিযোগ আনেন জাহানারা। অস্ট্রেলিয়া সফরে থাকাকালীন তিনি বিসিবির কাছে এই অভিযোগ জানিয়েছিলেন। এখন দেখার বিষয় এই প্রতিবেদনের ভিত্তিতে বোর্ড কর্তৃপক্ষ অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কী আইনি ব্যবস্থা গ্রহণ করে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...