চ্যাম্পিয়ন্স লিগ: প্রতিশোধের লড়াইয়ে বেনফিকার মুখোমুখি রিয়াল

প্রাইম বার্তা অনলাইন
৩০ জানুয়ারি ২০২৬ ৭:৫২ পিএম
চ্যাম্পিয়ন্স লিগ: প্রতিশোধের লড়াইয়ে বেনফিকার মুখোমুখি রিয়াল

চ্যাম্পিয়ন্স লিগের নকআউট প্লে-অফ পর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে, যেখানে সবচেয়ে বড় আলোচনা হয়েছে রিয়াল মাদ্রিদ এবং বেনফিকার মধ্যকার হাইভোল্টেজ ম্যাচআপ নিয়ে। লিগ পর্বে পর্তুগিজ ক্লাবটির কাছে হারার পর এবার প্লে-অফে আবারও তাদের মুখোমুখি হতে হবে। অন্যদিকে, বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি লড়বে তাদের স্বদেশী প্রতিপক্ষ এএস মোনাকোর বিরুদ্ধে।

এর আগে গ্রুপ পর্বে বেনফিকার কাছে ৪-২ গোলে হারের স্বাদ পায় রিয়াল। ওই ম্যাচে বিপক্ষ দলের গোলকিপার আনাতোলি ক্রবিন গোল করে ব্যাপক আলোচনায় আসেন। সেই হারের প্রভাবে পয়েন্ট টেবিলের তিন নম্বর স্থান থেকে ছিটকে প্লে-অফে নামতে হয় স্প্যানিশ জায়ান্টদের। ড্রয়ে দেখা গেল, ঘুরে দাঁড়ানোর মিশনে আবারও একই প্রতিপক্ষের মুখোমুখি হতে হবে তাদের।

টেবিলের ৯ থেকে ২৪ নম্বরে থাকা দলগুলোর মধ্যে এই প্লে-অফ অনুষ্ঠিত হবে। আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারি প্রথম লেগের খেলা মাঠে গড়াবে। এর এক সপ্তাহ পর অনুষ্ঠিত হবে দ্বিতীয় লেগের ম্যাচ। এই দুই লেগ শেষে নির্ধারিত হবে কোন আটটি দল শেষ ষোলোর টিকিট কাটতে পারবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...