বিধ্বংসী সেঞ্চুরিতে এলিট ক্লাবে ডি কক, রান তালিকায় এগিয়ে রোহিতকে

প্রাইম বার্তা অনলাইন
৩০ জানুয়ারি ২০২৬ ১০:৪০ এএম
বিধ্বংসী সেঞ্চুরিতে এলিট ক্লাবে ডি কক, রান তালিকায় এগিয়ে রোহিতকে

টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এক অনন্য মাইলফলক স্পর্শ করেছেন দক্ষিণ আফ্রিকার ওপেনার কুইন্টন ডি কক। বৃহস্পতিবার সেঞ্চুরিয়নে স্বাগতিকদের জয়ের মালায় ভূমিকা রাখার পাশাপাশি তিনি টি-টোয়েন্টিতে ১২ হাজার রানের এলিট ক্লাবে নাম লেখালেন। বিশ্বের ১১তম ব্যাটার হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন এই প্রোটিয়া তারকা। একই ম্যাচে ২২২ রানের লক্ষ্য তাড়া করে সিরিজ জয় নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা।

সুপার স্পোর্ট পার্কে আয়োজিত এই ম্যাচে মাত্র ৪৯ বলে ১১৫ রানের এক ঝড়ো ইনিংস খেলেন ডি কক। ৪৩০টি ম্যাচ এবং ৪১৬টি ইনিংস খেলে তার মোট রান দাঁড়িয়েছে ১২ হাজার ১১৩। এই রান তালিকায় তিনি এখন ভারত অধিনায়ক রোহিত শর্মাকে পেছনে ফেলেছেন। রোহিত শর্মা ৪৬৩ ম্যাচের ৪৫০ ইনিংসে ১২ হাজার ২৪৮ রান সংগ্রহ করেছেন।

টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকার শীর্ষস্থানটি এখনো ধরে রেখেছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। ক্যারিবিয়ান এই দানবের ঝুলিতে রয়েছে ১৪ হাজার ৫৬২ রান। তার ঠিক পরেই আছেন সতীর্থ কাইরন পোলার্ড (১৪ হাজার ৪৮২) এবং ইংল্যান্ডের অ্যালেক্স হেলস (১৪ হাজার ৪৪৯)। এই তালকিয়া স্থান পেয়ে ছোট ফরম্যাটে নিজের ব্যাটিং প্রতিভার আরেকবার প্রমাণ দিলেন ডি কক।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...