ম্যাচ গড়াপেটায় বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশের চার বছরের জেল
শ্রীলঙ্কার ঘরোয়া টি-টোয়েন্টি লিগে ম্যাচ পাতানোর অপরাধে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক তামিম রহমানকে চার বছরের কারাদণ্ড দিয়েছে কলম্বো হাইকোর্ট। ডাম্বুলা থান্ডার্স ফ্র্যাঞ্চাইজির মালিক থাকাকালীন এক ক্রিকেটারকে ফিক্সিংয়ের প্রস্তাব দেওয়ার অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত এই সাজা প্রদান করে।
২০২৪ সালে টুর্নামেন্ট চলাকালীন এক খেলোয়াড়কে প্রভাবিত করতে ব্যর্থ হয়েছিলেন তামিম, কেননা ওই ক্রিকেটার আইনশৃঙ্খলা বাহিনীকে সব খুলে বলে দেন। পরে দেশ ত্যাগ করে দুবাই পালানোর চেষ্টার সময় কলম্বো বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। আদালত তাকে ৮০ হাজার মার্কিন ডলার জরিমানা করার পাশাপাশি কোনো ধরনের ক্রীড়া কার্যকলাপে অংশ নেওয়া থেকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে।
এই মামলায় শুধু তামিম রহমানই নয়, দলটির পাকিস্তানি টিম ম্যানেজার মুজিব-উর-রহমানের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। ম্যাচ গড়াপেটার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই পাকিস্তানি নাগরিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন বিচারক।
সম্পর্কিত খবর
ইরানের জন্য বিশেষ ছাড়, ম্যাচের আগে বাড়তি ২৪ ঘণ্টা পাচ্ছে…
গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি ক্রোয়েশিয়া ও পানামা, জয়ে মরিয়া দুই দল
দৃঢ় রক্ষণে ইংল্যান্ডকে রুখে দিল ঘানা, শিরোনাম হাতছাড়া করল থ্রি…
মেসির অসমাপ্ত গল্প: ৩৯ বছর বয়সেও হ্যাটট্রিক, ২০২৬ বিশ্বকাপে চমক
মেসির জাদুতে মুগ্ধ রাইস, বললেন-অবিশ্বাস্য
জোড়া গোলে উজবেকিস্তানকে ধরাশায়, রোনালদোর ঘোষণা ‘আই এম ব্যাক’

আরও পড়ুন

ম্যাচ গড়াপেটায় বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশের চার বছরের জেল
শ্রীলঙ্কার ঘরোয়া টি-টোয়েন্টি লিগে ম্যাচ পাতানোর অপরাধে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক তামিম রহমানকে চার বছরের কারাদণ্ড দিয়েছে কলম্বো হাইকোর্ট। ডাম্বুলা থান্ডার্স ফ্র্যাঞ্চাইজির মালিক থাকাকালীন এক ক্রিকেটারকে ফিক্সিংয়ের প্রস্তাব দেওয়ার অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত এই সাজা প্রদান করে।
২০২৪ সালে টুর্নামেন্ট চলাকালীন এক খেলোয়াড়কে প্রভাবিত করতে ব্যর্থ হয়েছিলেন তামিম, কেননা ওই ক্রিকেটার আইনশৃঙ্খলা বাহিনীকে সব খুলে বলে দেন। পরে দেশ ত্যাগ করে দুবাই পালানোর চেষ্টার সময় কলম্বো বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। আদালত তাকে ৮০ হাজার মার্কিন ডলার জরিমানা করার পাশাপাশি কোনো ধরনের ক্রীড়া কার্যকলাপে অংশ নেওয়া থেকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে।
এই মামলায় শুধু তামিম রহমানই নয়, দলটির পাকিস্তানি টিম ম্যানেজার মুজিব-উর-রহমানের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। ম্যাচ গড়াপেটার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই পাকিস্তানি নাগরিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন বিচারক।
সম্পর্কিত খবর
ইরানের জন্য বিশেষ ছাড়, ম্যাচের আগে বাড়তি ২৪…
গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি ক্রোয়েশিয়া ও পানামা, জয়ে মরিয়া…
দৃঢ় রক্ষণে ইংল্যান্ডকে রুখে দিল ঘানা, শিরোনাম হাতছাড়া…
মেসির অসমাপ্ত গল্প: ৩৯ বছর বয়সেও হ্যাটট্রিক, ২০২৬…
মেসির জাদুতে মুগ্ধ রাইস, বললেন-অবিশ্বাস্য
জোড়া গোলে উজবেকিস্তানকে ধরাশায়, রোনালদোর ঘোষণা ‘আই এম…