পার্লে মার্করামের ঝড়, ৯ উইকেটে জয় দক্ষিণ আফ্রিকার

প্রাইম বার্তা অনলাইন
২৮ জানুয়ারি ২০২৬ ৯:১১ এএম
পার্লে মার্করামের ঝড়, ৯ উইকেটে জয় দক্ষিণ আফ্রিকার

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে বিধ্বস্ত করে দাপুটে জয় তুলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। পার্লে অনুষ্ঠিত এই ম্যাচে প্রোটিয়ারা মাত্র ১ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। দক্ষিণ আফ্রিকার এই বিশাল জয়ের নায়ক ছিলেন অধিনায়ক এইডেন মার্করাম, যার ব্যাটে ভর করে ৯ উইকেটের ব্যবধানে ম্যাচ জেতে স্বাগতিকরা।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৩ রান সংগ্রহ করে সফরকারী ক্যারিবিয়ানরা। দলের পক্ষে সর্বোচ্চ ৪৮ রান করেন সিমরন হেটমায়ার, যিনি ৩২ বলে ৪টি চার ও ৩টি ছক্কা হাঁকান। এছাড়া ব্রেন্ডন কিং ১৬ বলে ২৭ এবং রস্টন চেজ ১৮ বলে ২২ রান করেন। শেষ দিকে রভম্যান পাওয়েল ২৫ বলে অপরাজিত ২৯ রানের ইনিংস খেলে দলের সংগ্রহকে লড়াকু পুঁজিতে পরিণত করেন।

১৭৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন দক্ষিণ আফ্রিকান ওপেনাররা। অধিনায়ক এইডেন মার্করাম ৪৭ বলে ৯টি চার এবং ৩টি ছক্কার সাহায্যে ৮৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। এছাড়া লুহান ডি-প্রিটোরিয়াস ২৮ বলে ৪৪ রান করেন। শেষ পর্যন্ত রায়ান রিকেলটন ৩২ বলে ৪০ রানে অপরাজিত থাকেন এবং দলকে জয় এনে দেন। এই জয়ের ফলে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল প্রোটিয়ারা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...