লিওঁর জার্সিতে এনদ্রিকের বিস্ফোরণ, প্রথম হ্যাটট্রিকে দলকে বড় জয়

প্রাইম বার্তা অনলাইন
২৬ জানুয়ারি ২০২৬ ১০:৩৩ পিএম
লিওঁর জার্সিতে এনদ্রিকের বিস্ফোরণ, প্রথম হ্যাটট্রিকে দলকে বড় জয়

স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ থেকে ধারে ফরাসি ক্লাব লিওঁতে যোগ দিয়েই ঝড় তুলেছেন ব্রাজিলিয়ান প্রতিভাবান ফরোয়ার্ড এনদ্রিক। লিগ ওয়ানে মেতজের বিপক্ষে ৫-২ গোলের জয়ে হ্যাটট্রিক করে নিজের সামর্থ্যের বার্তা দিয়েছেন ১৯ বছর বয়সী এই তরুণ। পেশাদার ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিকের অনুভূতি প্রসঙ্গে তিনি জানিয়েছেন, এটি তার জীবনের একটি অবিশ্বাস্য দিন এবং স্মৃতি হিসেবে ম্যাচের বলটি বাসায় তুলে রাখবেন।

খেলার সুযোগের অভাবে মাদ্রিদ ছেড়ে লিওঁতে পা রাখার সিদ্ধান্তটি নিয়ে প্রশ্ন উঠলেও মাঠের পারফরম্যান্স দিয়ে সব সমালোচনা থামিয়েছেন এনদ্রিক। নতুন ক্লাবে মাত্র তিনটি ম্যাচ খেলেই তিনি চারটি গোল এবং একটি অ্যাসিস্ট করেছেন। এর আগে গত মৌসুমে মাদ্রিদের হয়ে ২২টি ম্যাচ খেললেও এবার মাত্র তিনবার মাঠে নামতে পেরেছিলেন তিনি। লিওঁতে আসার আগে কার্লো আনচেলত্তির সঙ্গে পরামর্শ করেছিলেন বলেও জানা যায়।

লিগ ওয়ানের শারীরিক এবং আক্রমণাত্মক ফুটবলের ভূয়সী প্রশংসা করেছেন এই ব্রাজিলিয়ান তারকা। তার মতে, এই লিগে খেলা তার জন্য দারুণ এক অভিজ্ঞতা এবং সতীর্থদের সঙ্গে তার বোঝাপড়াটাও দারুণ হয়েছে। এনদ্রিক জানান, জীবনে সবসময় সুখ থাকে না, তবে প্রতিকূলতার মুখেও শক্ত থাকতে হয়। তিনি মনে করেন, এই হ্যাটট্রিক কেবল শুরু মাত্র এবং লিওঁয়ের হয়ে আরও অনেক কিছু করার বাকি আছে তার।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...