চারদিনের ক্রিকেটে বিরল রেকর্ড, ঝাড়খণ্ডের রাজান করলেন ৪০০*
ভারতের অনূর্ধ্ব-২৩ চার দিনের ক্রিকেটে এক অবিশ্বাস্য কীর্তি গড়েছেন ঝাড়খণ্ডের তরুণ ব্যাটসম্যান রাজান দীপ। কর্নেল সিকে নাইডু ট্রফিতে মেঘালয়ের বিপক্ষে গতকাল শনিবার তিনি অপরাজিত ৪০০ রানের বিশাল ইনিংস খেলে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। টুর্নামেন্টের ইতিহাসে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে এই মাইলফলক স্পর্শ করলেন এই ডানহাতি ব্যাটার।
ম্যাচের দ্বিতীয় দিনে দলীয় ৩০ রানের মধ্যে দুই ওপেনারকে হারিয়ে বিপদে পড়েছিল ঝাড়খণ্ড। এরপর তৃতীয় উইকেটে নাকুল যাদবকে (১১৩) সঙ্গে নিয়ে ২৭৬ রানের জুটি গড়েন রাজান। ব্যাট হাতে ৪৩টি চার এবং ৭টি ছক্কা হাঁকিয়ে চারশ রানের গণ্ডি পার করেন তিনি। তার এই দুর্ধর্ষ ইনিংসের সুবাদে ৫ উইকেটে ৭০০ রান তুলে ইনিংস ঘোষণা করে তার দল।
জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৭৫ রানেই ৭ উইকেট হারিয়ে চরম বিপাকে পড়েছে মেঘালয়। অবশ্য এই প্রতিযোগিতায় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ডটি এখনও ইয়াশভার্ধান দালালের দখলে। ২০২৪ সালের নভেম্বরে হরিয়ানার হয়ে মুম্বাইয়ের বিপক্ষে অপরাজিত ৪২৮ রান করেছিলেন তিনি।
সম্পর্কিত খবর
শেষ ষোলোর আশা বাঁচিয়ে রাখতে টরন্টোয় মুখোমুখি ক্রোয়েশিয়া ও পানামা
ইরানের জন্য বিশেষ ছাড়, ম্যাচের আগে বাড়তি ২৪ ঘণ্টা পাচ্ছে…
গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি ক্রোয়েশিয়া ও পানামা, জয়ে মরিয়া দুই দল
দৃঢ় রক্ষণে ইংল্যান্ডকে রুখে দিল ঘানা, শিরোনাম হাতছাড়া করল থ্রি…
মেসির অসমাপ্ত গল্প: ৩৯ বছর বয়সেও হ্যাটট্রিক, ২০২৬ বিশ্বকাপে চমক
মেসির জাদুতে মুগ্ধ রাইস, বললেন-অবিশ্বাস্য

আরও পড়ুন

চারদিনের ক্রিকেটে বিরল রেকর্ড, ঝাড়খণ্ডের রাজান করলেন ৪০০*
ভারতের অনূর্ধ্ব-২৩ চার দিনের ক্রিকেটে এক অবিশ্বাস্য কীর্তি গড়েছেন ঝাড়খণ্ডের তরুণ ব্যাটসম্যান রাজান দীপ। কর্নেল সিকে নাইডু ট্রফিতে মেঘালয়ের বিপক্ষে গতকাল শনিবার তিনি অপরাজিত ৪০০ রানের বিশাল ইনিংস খেলে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। টুর্নামেন্টের ইতিহাসে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে এই মাইলফলক স্পর্শ করলেন এই ডানহাতি ব্যাটার।
ম্যাচের দ্বিতীয় দিনে দলীয় ৩০ রানের মধ্যে দুই ওপেনারকে হারিয়ে বিপদে পড়েছিল ঝাড়খণ্ড। এরপর তৃতীয় উইকেটে নাকুল যাদবকে (১১৩) সঙ্গে নিয়ে ২৭৬ রানের জুটি গড়েন রাজান। ব্যাট হাতে ৪৩টি চার এবং ৭টি ছক্কা হাঁকিয়ে চারশ রানের গণ্ডি পার করেন তিনি। তার এই দুর্ধর্ষ ইনিংসের সুবাদে ৫ উইকেটে ৭০০ রান তুলে ইনিংস ঘোষণা করে তার দল।
জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৭৫ রানেই ৭ উইকেট হারিয়ে চরম বিপাকে পড়েছে মেঘালয়। অবশ্য এই প্রতিযোগিতায় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ডটি এখনও ইয়াশভার্ধান দালালের দখলে। ২০২৪ সালের নভেম্বরে হরিয়ানার হয়ে মুম্বাইয়ের বিপক্ষে অপরাজিত ৪২৮ রান করেছিলেন তিনি।
সম্পর্কিত খবর
শেষ ষোলোর আশা বাঁচিয়ে রাখতে টরন্টোয় মুখোমুখি ক্রোয়েশিয়া…
ইরানের জন্য বিশেষ ছাড়, ম্যাচের আগে বাড়তি ২৪…
গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি ক্রোয়েশিয়া ও পানামা, জয়ে মরিয়া…
দৃঢ় রক্ষণে ইংল্যান্ডকে রুখে দিল ঘানা, শিরোনাম হাতছাড়া…
মেসির অসমাপ্ত গল্প: ৩৯ বছর বয়সেও হ্যাটট্রিক, ২০২৬…