বিতর্কের জেরে বাদ পড়েও ফিরে পেলেন বিসিবির অর্থ কমিটির দায়িত্ব

প্রাইম বার্তা অনলাইন
২৫ জানুয়ারি ২০২৬ ৩:০০ পিএম
বিতর্কের জেরে বাদ পড়েও ফিরে পেলেন বিসিবির অর্থ কমিটির দায়িত্ব

তামিম ইকবালসহ ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত বক্তব্যের কারণে সাময়িকভাবে অর্থ কমিটির প্রধানের পদ থেকে সরানো বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম আবারও তার দায়িত্বে ফিরেছেন। গতকাল অনুষ্ঠিত বোর্ড সভায় তাকে পুনরায় এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হয়। শৃঙ্খলা বিভাগের কাছে তার দেওয়া ব্যাখ্যা সন্তোষজনক হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন।

এর আগে তামিম ইকবালকে নিয়ে কটূক্তি এবং ক্রিকেটারদের টাকা ফেরত দেওয়ার হুমকির প্রতিবাদে ১৫ জানুয়ারি বিপিএল বর্জন করেছিলেন মোহাম্মদ মিঠুন, নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজরা। ঘটনার পরিপ্রেক্ষিতে বিসিবি নাজমুল ইসলামকে শোকজ নোটিশ দিলেও গঠনতন্ত্রের বাধ্যবাধকতার কারণে সরাসরি তাকে পরিচালক পদ থেকে অপসারণ করা সম্ভব হয়নি।

বোর্ডের সংবিধান অনুযায়ী চার বছরের জন্য নির্বাচিত কোনো পরিচালককে মৃত্যু, মানসিক ভারসাম্যহীনতা বা শাস্তির মতো নির্দিষ্ট কারণ ছাড়া সরানো যায় না। নির্ধারিত সময়ের পর জবাব দিলেও তার ব্যাখ্যা গ্রহণযোগ্য হওয়ায় মাত্র দশ দিনের ব্যবধানেই তিনি তার হারানো ক্ষমতা ফিরে পেলেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...