বিয়ের দিন অন্য নারীর সঙ্গে পলাশ, চল্লিশ লাখ টাকার প্রতারণার অভিযোগ

প্রাইম বার্তা অনলাইন
২৪ জানুয়ারি ২০২৬ ১০:৪৯ এএম

ভারতীয় মহিলা ক্রিকেট দলের তারকা স্মৃতি মান্ধানা এবং গায়ক পলাশ মুচ্ছলের বিবাহ বিচ্ছেদের পেছনের রহস্য নতুন করে সামনে এসেছে। বৃহস্পতিবার স্মৃতির ঘনিষ্ঠ বন্ধু বৈভব মানে পলাশের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ এনেছেন। তিনি দাবি করেছেন, বিবাহের দিনই অন্য এক নারীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় ধরা পড়েন পলাশ। এছাড়াও চলচ্চিত্র প্রযোজনার নামে ৪০ লাখ টাকার আর্থিক প্রতারণার অভিযোগও তোলা হয়েছে এই গায়কের বিরুদ্ধে।

গত নভেম্বর মাসে স্মৃতি ও পলাশের বিবাহের দিনক্ষণ ঠিক থাকলেও শেষ মুহূর্তে তা ভেঙে যায়। সে সময় স্মৃতি মুখে কুলুপ এঁটে রেখেছিলেন, শুধু জানিয়েছিলেন বিয়ে আর হচ্ছে না। অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিবৃতি দিয়েছিলেন পলাশ। তবে সম্পর্কের টানাপোড়েন ও প্রতারণার অভিযোগ নিয়ে চর্চা থামেনি। সম্প্রতি বৈভব মানের বক্তব্যে সেই অভিযোগের সত্যতা প্রমাণিত হলো বলে মনে করছেন অনেকে।

বৈভব মানে জানিয়েছেন, পলাশ যেহেতু বিয়ে করে সংসার করবেন এটাই তিনি ভেবেছিলেন এবং তাকে বিশ্বাস করেছিলেন। কিন্তু বিবাহের দিন প্রতারণার ঘটনা প্রকাশ পায়। তিনি বলেন, অন্য নারীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় ধরা পড়ায় স্মৃতির ক্রিকেটার বন্ধুরা পলাশকে মারধর করেছিল। নিজের চোখে তিনি পুরো ঘটনাটি প্রত্যক্ষ করেছেন বলেও জানান এই প্রযোজক।

প্রেম প্রতারণার পাশাপাশি আর্থিক প্রতারণার অভিযোগও গুরুতর পর্যায়ে পৌঁছেছে। পলাশের বিরুদ্ধে ৪০ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগ এনেছেন বৈভব। ‘নজরিয়া’ নামে একটি সিনেমার কাজ নিয়ে তাদের মধ্যে প্রথমে চুক্তি হয়। ওই ছবির চিত্রনাট্য ও পরিচালনার দায়িত্বে ছিলেন পলাশ। ছবিটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির প্রতিশ্রুতি দিয়ে ডিজিটাল পেমেন্টের মাধ্যমে কয়েক কিস্তিতে টাকা নেন তিনি। কিন্তু নির্দিষ্ট সময়ের পরও ছবি মুক্তি না দেওয়া এবং টাকা ফেরত না দেওয়ার অভিযোগ এনেছেন প্রযোজক বৈভব মানে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...