সাবিনাদের নেতৃত্বে সাফ ফুটসাল শিরোপা জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ

প্রাইম বার্তা অনলাইন
২৪ জানুয়ারি ২০২৬ ৫:৪৫ এএম

আরেকটি দক্ষিণ এশীয় শিরোপা জয়ের অপেক্ষায় বাংলাদেশ। চলমান সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে শিরোপা নির্ধারণী ম্যাচে পৌঁছে গেছে লাল-সবুজের প্রতিনিধিরা। শেষ ম্যাচে মালদ্বীপকে হারালেই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে বাংলাদেশ দল।

জাতীয় ফুটবল দল থেকে বাদ পড়া সিনিয়র ফুটবলারদের নিয়েই শক্তিশালী দল গঠন করেছে বাংলাদেশ। কোচ পিটার বাটলারের সাথে বিরোধের জেরে দল থেকে বাদ পড়া সাবিনা খাতুন, কৃষ্ণা রানী সরকার, মাসুরা পারভীন, মাতসুশিমা সুমাইয়া ও নিলুফার ইয়াসমিন নীলারা এখন ফুটসালে দেশকে সাফল্য এনে দিচ্ছেন। শুক্রবার পাকিস্তানের বিপক্ষে ৯-১ গোলের বিশাল জয়ে চারটি গোল করেছেন অধিনায়ক সাবিনা। এছাড়া জোড়া গোল করেছেন নওশীন জাহান ও কৃষ্ণা রানী। একটি গোল করেন নিলুফার ইয়াসমিন নীলা।

৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে বাংলাদেশ। শিরোপা লড়াইয়ে ভারত ছিটকে যাওয়ায় এখন একমাত্র প্রতিদ্বন্দ্বী ভুটান। তবে ৫ ম্যাচেই হারা মালদ্বীপের বিপক্ষে জয়ের ব্যাপারে আশাবাদী সাবিনারা। ১০ গোল নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতাও এই অধিনায়ক। শেষ আটে নেপালের বিপক্ষে ভুটান জয় না পেলে মালদ্বীপের বিপক্ষে ড্র বা হারেও চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা রয়েছে তাদের।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...