দাপুটে জয়ে সুপার সিক্সে বাঘিনীরা, নামিবিয়াকে ৮০ রানে গুঁড়িয়ে দিল
আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে টানা তৃতীয় জয় তুলে নিয়ে সুপার সিক্স নিশ্চিত করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বৃহস্পতিবার নেপালের কীর্তিপুরে অনুষ্ঠিত ম্যাচে নামিবিয়াকে ৮০ রানের বিশাল ব্যবধানে পরাজিত করেছে টাইগ্রেসরা। এই জয়ের ফলে গ্রুপ পর্ব থেকেই দাপুটে ভাবে পরবর্তী রাউন্ডের টিকিট নিশ্চিত করল লাল-সবুজের প্রতিনিধিরা।
টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় নামিবিয়া। শুরুতে জুয়াইরিয়া ফেরদৌস শূন্য রানে ফিরলেও দিলারা আক্তার (২৫), সোবহানা মোস্তারী (২৭) এবং স্বর্ণা আক্তারের (২৩) ইনিংসের ওপর ভর করে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের তোপে দাঁড়াতেই পারেনি আফ্রিকান দলটি। মাত্র ৬৪ রানে অলআউট হয়ে যায় তারা। সানজিদা আক্তার মেঘলা ৪ উইকেট এবং রাবেয়া খান, ফাহিমা খাতুন ৩টি করে উইকেট শিকার করেন।
দুর্দান্ত বোলিংয়ের জন্য ম্যাচসেরার পুরস্কার অর্জন করেছেন সানজিদা আক্তার মেঘলা। মাত্র ১৪ রান খরচ করে তিনি ৪টি উইকেট তুলে নেন। এর আগে ব্যাটিংয়ে রাবেয়া খানের ৫ বলে ১১ রানের ক্যামিওও ভূমিকা রাখে বড় সংগ্রহের পেছনে। নামিবিয়ার বিপক্ষে এই জয় বাংলাদেশ দলের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিল বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।
সম্পর্কিত খবর
ইরানের জন্য বিশেষ ছাড়, ম্যাচের আগে বাড়তি ২৪ ঘণ্টা পাচ্ছে…
গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি ক্রোয়েশিয়া ও পানামা, জয়ে মরিয়া দুই দল
দৃঢ় রক্ষণে ইংল্যান্ডকে রুখে দিল ঘানা, শিরোনাম হাতছাড়া করল থ্রি…
মেসির অসমাপ্ত গল্প: ৩৯ বছর বয়সেও হ্যাটট্রিক, ২০২৬ বিশ্বকাপে চমক
মেসির জাদুতে মুগ্ধ রাইস, বললেন-অবিশ্বাস্য
জোড়া গোলে উজবেকিস্তানকে ধরাশায়, রোনালদোর ঘোষণা ‘আই এম ব্যাক’

আরও পড়ুন

দাপুটে জয়ে সুপার সিক্সে বাঘিনীরা, নামিবিয়াকে ৮০ রানে গুঁড়িয়ে দিল
আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে টানা তৃতীয় জয় তুলে নিয়ে সুপার সিক্স নিশ্চিত করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বৃহস্পতিবার নেপালের কীর্তিপুরে অনুষ্ঠিত ম্যাচে নামিবিয়াকে ৮০ রানের বিশাল ব্যবধানে পরাজিত করেছে টাইগ্রেসরা। এই জয়ের ফলে গ্রুপ পর্ব থেকেই দাপুটে ভাবে পরবর্তী রাউন্ডের টিকিট নিশ্চিত করল লাল-সবুজের প্রতিনিধিরা।
টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় নামিবিয়া। শুরুতে জুয়াইরিয়া ফেরদৌস শূন্য রানে ফিরলেও দিলারা আক্তার (২৫), সোবহানা মোস্তারী (২৭) এবং স্বর্ণা আক্তারের (২৩) ইনিংসের ওপর ভর করে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের তোপে দাঁড়াতেই পারেনি আফ্রিকান দলটি। মাত্র ৬৪ রানে অলআউট হয়ে যায় তারা। সানজিদা আক্তার মেঘলা ৪ উইকেট এবং রাবেয়া খান, ফাহিমা খাতুন ৩টি করে উইকেট শিকার করেন।
দুর্দান্ত বোলিংয়ের জন্য ম্যাচসেরার পুরস্কার অর্জন করেছেন সানজিদা আক্তার মেঘলা। মাত্র ১৪ রান খরচ করে তিনি ৪টি উইকেট তুলে নেন। এর আগে ব্যাটিংয়ে রাবেয়া খানের ৫ বলে ১১ রানের ক্যামিওও ভূমিকা রাখে বড় সংগ্রহের পেছনে। নামিবিয়ার বিপক্ষে এই জয় বাংলাদেশ দলের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিল বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।
সম্পর্কিত খবর
ইরানের জন্য বিশেষ ছাড়, ম্যাচের আগে বাড়তি ২৪…
গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি ক্রোয়েশিয়া ও পানামা, জয়ে মরিয়া…
দৃঢ় রক্ষণে ইংল্যান্ডকে রুখে দিল ঘানা, শিরোনাম হাতছাড়া…
মেসির অসমাপ্ত গল্প: ৩৯ বছর বয়সেও হ্যাটট্রিক, ২০২৬…
মেসির জাদুতে মুগ্ধ রাইস, বললেন-অবিশ্বাস্য
জোড়া গোলে উজবেকিস্তানকে ধরাশায়, রোনালদোর ঘোষণা ‘আই এম…