দীর্ঘ বিরতির পর গ্লাভসে ইমন, বিপিএলকে সুযোগ ভাবছেন

প্রাইম বার্তা অনলাইন
১৭ জানুয়ারি ২০২৬ ১১:৩৮ এএম
দীর্ঘ বিরতির পর গ্লাভসে ইমন, বিপিএলকে সুযোগ ভাবছেন

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের পর থেকেই ঘরোয়া বা আন্তর্জাতিক কোনো আসরেই উইকেটের পেছনে দাঁড়ানোর সুযোগ পাননি তরুণ ক্রিকেটার পারভেজ হোসেন ইমন। তবে এবারের বিপিএলে সিলেট টাইটান্সের হয়ে শুরু থেকেই উইকেটকিপিংয়ের দায়িত্ব পালন করছেন তিনি। অনেকদিন পর গ্লাভস হাতে খেলতে পেরে দারুণ উপভোগ করছেন এই ডানহাতি ব্যাটার এবং এটিকে নিজের জন্য একটি বড় সুযোগ হিসেবে দেখছেন।

গতকাল শুক্রবার মিরপুরে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ৫ রানের হারের পর ইমন জানান, উইকেটের পেছনে থেকে ডিআরএস নিয়ে অধিনায়কের সাথে পরামর্শ এবং বোলারদের সিদ্ধান্ত গ্রহণের কাজটি তার ভালো লাগছে। তিনি বলেন, অনেকদিন পর কিপিং করতে পেরে তিনি আনন্দিত। ১৪৮ রানের টার্গেট তাড়া করতে নেমে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে হয় সিলেটকে। ইমনের মতে, ইনিংসের দ্বিতীয়ার্ধে পিচ ভিন্ন আচরণ করায় এবং বলে বেশি বাউন্স থাকায় তারা প্রত্যাশা পূরণ করতে পারেনি।

এখন পর্যন্ত এলিমিনেটর খেলা নিশ্চিত হয়েছে সিলেটের। টুর্নামেন্টে টিকে থাকতে হলে হারলেই বাদ পড়ার চাপ নিয়ে টানা দুই ম্যাচ জিততে হবে তাদের। এ প্রসঙ্গে ইমন বলেন, নকআউট ম্যাচে অতিরিক্ত চাপ নিয়ে খেললে বিপদ বাড়বে। তাই স্বাভাবিক প্রক্রিয়া মেনে সেরাটা দেওয়ার চেষ্টা করবে তারা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...