বিপিএল স্থগিতে মিরপুরে দফায়-দফায় ভাঙচুর, নিয়ন্ত্রণে সেনা

প্রাইম বার্তা অনলাইন
১৫ জানুয়ারি ২০২৬ ৭:১৩ পিএম
বিপিএল স্থগিতে মিরপুরে দফায়-দফায় ভাঙচুর, নিয়ন্ত্রণে সেনা

বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে ক্রিকেটারদের ধর্মঘটের জেরে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়েছে বিপিএলের চলতি আসর। এর প্রভাবে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে দেখা দেয় উত্তেজনাকর পরিস্থিতি, যা পরবর্তীতে ভাঙচুরে রূপ নেয়।

আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর দেড়টায় চট্টগ্রাম ও নোয়াখালীর মধ্যকার নির্ধারিত ম্যাচের জন্য কোনো খেলোয়াড়ই মাঠে না আসায় টসই হয়নি। টিকেট কেটে স্টেডিয়ামে আসা দর্শকরা খেলা বাতিল হওয়ায় ক্ষুব্ধ হয়ে ওঠেন। এক পর্যায়ে গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেন তারা এবং স্টেডিয়াম সংলগ্ন বিসিবির বিলবোর্ড ও ব্যানার ছিঁড়ে ফেলেন। এমনকি ভেতরে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ঘটনাস্থলে সেনাবাহিনীর সদস্যরা এসে পৌঁছান এবং তাদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। এর আগে নাজমুল ইসলামের পদত্যাগের পর সব ধরনের ক্রিকেট কার্যক্রম বয়কটের ঘোষণা দিয়েছিলেন ক্রিকেটাররা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...