সালাম দেওয়া পথশিশুদের খোঁজ নিয়ে দুপুরের খাবার দিলেন প্রধানমন্ত্রী
রাজধানীর বিজয় সরণির ব্যস্ত সড়কে ফুল ও নানা সামগ্রি বিক্রির মধ্য দিয়ে দিন কাটে পথশিশু, বয়স্ক নারী আর সুবিধাবঞ্চিত কয়েকজন মানুষের। প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ি এই পথ দিয়ে যাওয়ার সময় তারা দূর থেকে নিয়মিত সালাম দেন, আর প্রধানমন্ত্রীও তা বিনয়ের সঙ্গে গ্রহণ করেন। তবে শুধু সালামেই ক্ষান্ত থাকেননি তিনি; এসব মানুষের জীবিকার সংগ্রাম ও অসহায়ত্বও তাঁর চোখ এড়িয়ে যায়নি।
শনিবার (৩ অক্টোবর) সেই প্রতিদান দিলেন ভিন্ন উদ্যোগের মধ্য দিয়ে। সালাম গ্রহণের পাশাপাশি তাদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে নির্দেশ দেন — বিজয় সরণিতে থাকা এই মানুষগুলোর জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করতে হবে।
প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে রুমন দুপুরে সবাইকে ডেকে বিজয় সরণির একটি রেস্টুরেন্টে নিয়ে যান। সেখানে পথশিশু থেকে বয়স্ক নারীসহ সুবিধাবঞ্চিত মানুষেরা একসঙ্গে পেট ভরে দুপুরের খাবার গ্রহণ করেন। হঠাৎ প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এমন আয়োজন পেয়ে সবাই আনন্দিত ও অভিভূত হন।
এক ব্যক্তি তার অনুভূতি প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রী আমাদের সালাম গ্রহণ করেন, এটিই জানতাম না। তিনি আমাদের কথা মনে রেখে খাবারের ব্যবস্থা করবেন, কখনো ভাবেননি। ব্যস্ত রাজনৈতিক জীবনেও পথের সাধারণ মানুষের প্রতি এমন মনোযোগ আশা জাগায়, এই সহমর্মিতার ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

