ডিএমপিতে ৮ কর্মকর্তার বদলি, ডিপ্লোমেটিক সিকিউরিটিতে নতুন ডিসি
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আটজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। রোববার (৩০ আগস্ট) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত পৃথক দুটি অফিস আদেশে এই বদলির আদেশ জারি করা হয়। এর মধ্যে গুরুত্বপূর্ণ ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগেও নতুন উপ-কমিশনার (ডিসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বদলি হওয়া তিন উপ-পুলিশ কমিশনারের মধ্যে মো. শরফুদ্দীনকে প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগে এবং ট্রাফিক ওয়ারী বিভাগের আজাদ রহমানকে ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগে পদায়ন করা হয়েছে। এছাড়া সিটি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের মোহাম্মদ নূরে আলমকে ট্রাফিক ওয়ারী বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে।
পাঁচ অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) পদমর্যাদার কর্মকর্তাদেরও নতুন কর্মস্থলে পাঠানো হয়েছে। গোয়েন্দা মিরপুর বিভাগের মো. সোনাহার আলীকে গোয়েন্দা গুলশান বিভাগে এবং কোয়ার্টার মাস্টার বিভাগের মো. সাজ্জাদ হোসেনকে ক্যান্টনমেন্ট জোনে বদলি করা হয়েছে। ক্যান্টনমেন্ট জোনের মোহাম্মদ আবির হাসানকে স্টাফ অফিসার টু কমিশনার পদে দেওয়া হয়েছে। এছাড়া গোয়েন্দা রমনা বিভাগের মো. জিয়াউর রহমান চৌধুরীকে পিওএম-পূর্ব বিভাগে এবং পিওএম-পূর্ব বিভাগের মো. নজরুল ইসলামকে গোয়েন্দা রমনা জোনাল টিমে বদলি করা হয়েছে।
সম্পর্কিত খবর
অবৈধ সম্পদের অভিযোগে সাবেক সেনাপ্রধানকে তলব দুদকের
চট্টগ্রাম র্যাব-৭ এর নেতৃত্বে এলেন লে. কর্নেল মোস্তাফিজুর রহমান
সৈকতের বালিয়াড়ি নষ্ট করে সড়ক, বিআইপির কঠোর প্রতিবাদ ও কাজ…
সম্পত্তি ও মানবাধিকার বিল: সংশোধন নিয়ে কমিটির সুপারিশ
মানবপাচার রোধে বড় পদক্ষেপ: ভুক্তভোগীদের ফেরাতে নতুন ডিজিটাল সিস্টেম
সেনাপ্রধানের হাতে বিইউপির ৩ নতুন ভবন উদ্বোধন, আধুনিক সুযোগের দ্বার…

আরও পড়ুন

ডিএমপিতে ৮ কর্মকর্তার বদলি, ডিপ্লোমেটিক সিকিউরিটিতে নতুন ডিসি
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আটজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। রোববার (৩০ আগস্ট) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত পৃথক দুটি অফিস আদেশে এই বদলির আদেশ জারি করা হয়। এর মধ্যে গুরুত্বপূর্ণ ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগেও নতুন উপ-কমিশনার (ডিসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বদলি হওয়া তিন উপ-পুলিশ কমিশনারের মধ্যে মো. শরফুদ্দীনকে প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগে এবং ট্রাফিক ওয়ারী বিভাগের আজাদ রহমানকে ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগে পদায়ন করা হয়েছে। এছাড়া সিটি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের মোহাম্মদ নূরে আলমকে ট্রাফিক ওয়ারী বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে।
পাঁচ অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) পদমর্যাদার কর্মকর্তাদেরও নতুন কর্মস্থলে পাঠানো হয়েছে। গোয়েন্দা মিরপুর বিভাগের মো. সোনাহার আলীকে গোয়েন্দা গুলশান বিভাগে এবং কোয়ার্টার মাস্টার বিভাগের মো. সাজ্জাদ হোসেনকে ক্যান্টনমেন্ট জোনে বদলি করা হয়েছে। ক্যান্টনমেন্ট জোনের মোহাম্মদ আবির হাসানকে স্টাফ অফিসার টু কমিশনার পদে দেওয়া হয়েছে। এছাড়া গোয়েন্দা রমনা বিভাগের মো. জিয়াউর রহমান চৌধুরীকে পিওএম-পূর্ব বিভাগে এবং পিওএম-পূর্ব বিভাগের মো. নজরুল ইসলামকে গোয়েন্দা রমনা জোনাল টিমে বদলি করা হয়েছে।
সম্পর্কিত খবর
অবৈধ সম্পদের অভিযোগে সাবেক সেনাপ্রধানকে তলব দুদকের
চট্টগ্রাম র্যাব-৭ এর নেতৃত্বে এলেন লে. কর্নেল মোস্তাফিজুর…
সৈকতের বালিয়াড়ি নষ্ট করে সড়ক, বিআইপির কঠোর প্রতিবাদ…
সম্পত্তি ও মানবাধিকার বিল: সংশোধন নিয়ে কমিটির সুপারিশ
মানবপাচার রোধে বড় পদক্ষেপ: ভুক্তভোগীদের ফেরাতে নতুন ডিজিটাল…
সেনাপ্রধানের হাতে বিইউপির ৩ নতুন ভবন উদ্বোধন, আধুনিক…