সম্পত্তি ও মানবাধিকার বিল: সংশোধন নিয়ে কমিটির সুপারিশ
সম্পত্তি বদলি এবং মানবাধিকার সংক্রান্ত দুই গুরুত্বপূর্ণ বিল সংশোধিত আকারে পাসের জন্য সুপারিশ করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। রোববার (৩০ আগস্ট) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ সংসদের এই কমিটির তৃতীয় বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
বৈঠকে ‘ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’ এবং ‘জাতীয় মানবাধিকার কমিশন বিল, ২০২৬’—এই দুটি খসড়া আইন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিল দুটির বিভিন্ন দিক যাচাই-বাছাই করে সংশোধনী আকারে সংসদে উত্থাপনের পরামর্শ দেয় কমিটি। সম্পত্তি হস্তান্তর আইনের সংস্কার এবং মানবাধিকার কমিশনের কার্যক্রম আরও গতিশীল করতেই এই বিলগুলো আনা হয়েছে।
কমিটির সভাপতি মুহাম্মদ নওশাদ জমিরের সভাপতিত্বে এই বৈঠকে মন্ত্রণালয়ের মন্ত্রী মো. আসাদুজ্জামান এবং সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, সাকিলা ফারজানা, মো. মনজুরুল ইসলাম, মোহাম্মদ নাজিবুর রহমান ও আলফারুক আব্দুল লতীফ অংশ নেন। এছাড়া সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
সম্পর্কিত খবর
স্বাধীনতার পর দুর্গাপূজায় এবারই সর্বোচ্চ অনুদান: সাখাওয়াত
শাহজালাল বিমানবন্দরে লাগেজের নিরাপত্তায় যুক্ত হলো ৩২ ক্যামেরা ও ১৮…
সৌদি আরবে বছরে ৩৫৬ ফাঁসির রেকর্ড, বেশিরভাগই বিদেশি নাগরিক
শীতের প্রথম ইঙ্গিত, পাঁচদিন পর তাপমাত্রা কমার পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের
কক্সবাজারের টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৬ জনসহ নিহত ১০
মেঘনায় ২শ কেজি পোনা অবমুক্ত, নদ-নদী উন্মুক্ত করার ভাবনায় সরকার

আরও পড়ুন

সম্পত্তি ও মানবাধিকার বিল: সংশোধন নিয়ে কমিটির সুপারিশ
সম্পত্তি বদলি এবং মানবাধিকার সংক্রান্ত দুই গুরুত্বপূর্ণ বিল সংশোধিত আকারে পাসের জন্য সুপারিশ করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। রোববার (৩০ আগস্ট) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ সংসদের এই কমিটির তৃতীয় বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
বৈঠকে ‘ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’ এবং ‘জাতীয় মানবাধিকার কমিশন বিল, ২০২৬’—এই দুটি খসড়া আইন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিল দুটির বিভিন্ন দিক যাচাই-বাছাই করে সংশোধনী আকারে সংসদে উত্থাপনের পরামর্শ দেয় কমিটি। সম্পত্তি হস্তান্তর আইনের সংস্কার এবং মানবাধিকার কমিশনের কার্যক্রম আরও গতিশীল করতেই এই বিলগুলো আনা হয়েছে।
কমিটির সভাপতি মুহাম্মদ নওশাদ জমিরের সভাপতিত্বে এই বৈঠকে মন্ত্রণালয়ের মন্ত্রী মো. আসাদুজ্জামান এবং সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, সাকিলা ফারজানা, মো. মনজুরুল ইসলাম, মোহাম্মদ নাজিবুর রহমান ও আলফারুক আব্দুল লতীফ অংশ নেন। এছাড়া সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
সম্পর্কিত খবর
স্বাধীনতার পর দুর্গাপূজায় এবারই সর্বোচ্চ অনুদান: সাখাওয়াত
শাহজালাল বিমানবন্দরে লাগেজের নিরাপত্তায় যুক্ত হলো ৩২ ক্যামেরা…
সৌদি আরবে বছরে ৩৫৬ ফাঁসির রেকর্ড, বেশিরভাগই বিদেশি…
শীতের প্রথম ইঙ্গিত, পাঁচদিন পর তাপমাত্রা কমার পূর্বাভাস…
কক্সবাজারের টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৬ জনসহ…
মেঘনায় ২শ কেজি পোনা অবমুক্ত, নদ-নদী উন্মুক্ত করার…