মানবপাচার রোধে বড় পদক্ষেপ: ভুক্তভোগীদের ফেরাতে নতুন ডিজিটাল সিস্টেম

প্রাইম বার্তা অনলাইন
৩০ আগস্ট ২০২৬ ৩:২৪ পিএম
মানবপাচার রোধে বড় পদক্ষেপ: ভুক্তভোগীদের ফেরাতে নতুন ডিজিটাল সিস্টেম

মানবপাচার এবং অবৈধ অভিবাসনের শিকার হয়ে বিদেশে আটকে পড়া বাংলাদেশিদের দ্রুত দেশে ফেরাতে বড় উদ্যোগ নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরই অংশ হিসেবে ‘রিপ্যাট্রিয়েশন ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম’ (আরডিএমএস) নামক একটি কেন্দ্রীয় ডিজিটাল প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। রোববার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক অনুষ্ঠানের মাধ্যমে এই সেবার উদ্বোধন করা হয়।

জাস্টিস অ্যান্ড কেয়ার বাংলাদেশের কারিগরি সহযোগিতা এবং অস্ট্রেলিয়া সরকারের আর্থিক সহায়তায় তৈরি করা হয়েছে এই সিস্টেমটি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাজনৈতিক ও বহিরাগমন) ড. জিয়াউদ্দিন আহমেদ। তিনি জানান, মানবপাচার প্রতিরোধে এবং উদ্ধার হওয়া ব্যক্তিদের পুনরেকত্রীকরণ প্রক্রিয়া সহজ করতে এই সিস্টেমটি নির্মাণ করা হয়েছে। ইতোমধ্যে এই সিস্টেমের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ডাটাবেজ সংযুক্ত করা হয়েছে, যাতে করে ভুক্তভোগীদের সঠিক তথ্য যাচাই করা সম্ভব হয়।

শিশুদের নির্ভুলভাবে শনাক্ত করতে জন্ম ও মৃত্যু নিবন্ধন এবং পাসপোর্ট অধিদপ্তরের সার্ভারের সঙ্গে এটি যুক্ত করার কাজ চলছে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে ভুক্তভোগীদের তথ্য কেন্দ্রীয়ভাবে সংরক্ষণ করা যাবে, যা সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং আইন শৃঙ্খলা রক্ষায় সহায়ক ভূমিকা পালন করবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...