মাদক কারবারে জড়িত থাকায় বোয়ালখালীতে যুবকের কারাদণ্ড

প্রাইম বার্তা অনলাইন
৩০ আগস্ট ২০২৬ ২:২৭ পিএম
মাদক কারবারে জড়িত থাকায় বোয়ালখালীতে যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের বোয়ালখালীতে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে তৌহিদুল ইসলাম বাপ্পী নামের এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক এই আদালত পরিচালনা করে শাস্তি প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত তৌহিদুল ইসলাম বাপ্পী (২৮) বোয়ালখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী এলাকার আবদুল হাকিমের ছেলে। পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, আটকের পর আসামিকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় তাকে এ সাজা দেওয়া হয়।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...