ফুলবাড়িয়া টার্মিনাল সরানোর সিদ্ধান্ত, ঢাকায় যানজট মুক্তির নতুন উদ্যোগ

প্রাইম বার্তা অনলাইন
২৯ আগস্ট ২০২৬ ৭:২৭ পিএম
ফুলবাড়িয়া টার্মিনাল সরানোর সিদ্ধান্ত, ঢাকায় যানজট মুক্তির নতুন উদ্যোগ

রাজধানীর সড়ক ব্যবস্থায় স্বস্তি ফেরাতে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে চরম যানজট নিরসন ও পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ফুলবাড়িয়া বাস টার্মিনাল সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার (২৯ আগস্ট) তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত জানানো হয়।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি শাহাদাত স্বাধীন জানান, ঢাকা মহানগরীর চলমান সড়ক যানজট, গুরুত্বপূর্ণ ফ্লাইওভারে যানবাহনের চাপ ও গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া বাস টার্মিনাল পুনর্বিন্যাস এবং পার্কিং ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভারের আশপাশের যানজট নিরসনের উপায়ও খতিয়ে দেখা হয়।

টোল আদায় ব্যবস্থাকে প্রযুক্তিনির্ভর করতে এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওভারের টোল প্লাজায় ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে টোল প্রদান আরও দ্রুত ও আধুনিক হবে। এ জন্য একটি অ্যাপ তৈরির নির্দেশ দেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগামী চার মাসের মধ্যে কাজটি শেষ করতে বলা হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...