শহীদদের ত্যাগে দেশ ফ্যাসিবাদমুক্ত: প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের ফলেই বাংলাদেশের ২০ কোটি মানুষ ফ্যাসিবাদী শাসনের কালো হাত থেকে মুক্তি পেয়েছে। শনিবার (২৯ তারিখ) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় গুম-খুনের শিকার এবং জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত ও শহীদ পরিবারের ৭৪ সদস্যের হাতে আনুষ্ঠানিকভাবে চাকরির নিয়োগপত্র তুলে দেন তিনি।
আবেগঘন কণ্ঠে প্রধানমন্ত্রী বলেন, আজকের এই দিনটি আমাদের কাছে অত্যন্ত বেদনাদায়ক। যাদের উপস্থিতি আমাদের মাঝে থাকার কথা ছিল, দুঃখজনকভাবে তারা আমাদের মাঝে নেই। তিনি বলেন, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই জানেন নিখোঁজদের ঠিকানা এবং তাদের অবস্থা। আমাদের উচিত দু’হাত তুলে আল্লাহর কাছে তাদের জন্য দোয়া চাওয়া।
তিনি আরও বলেন, স্বাভাবিকভাবে বড় কিছু অর্জন করতে গিয়ে অনেকে বড় ত্যাগ স্বীকার করেছেন এবং ক্ষতিগ্রস্ত হয়েছেন। সরকার সর্বোচ্চ সীমিত সম্পদ দিয়েও তাদের পাশে থাকার চেষ্টা করবে। যারা আমাদের মাঝে নেই, তাদের স্বপ্ন ও লক্ষ্য বাস্তবায়নে সরকার নিরলসভাবে কাজ করে যাবে বলে প্রত্যয় দেন তিনি।
সম্পর্কিত খবর
ঢাকায় পুলিশের ব্যাপক অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৩০ জন, মামলা…
মাদক ও সন্ত্রাস দমনে ঢাকার ৪ থানায় মধ্যরাতের অভিযান, গ্রেফতার…
যুক্তরাষ্ট্রে ইউনূসকে হেনস্থারের নিন্দায় সাবেক ১২ উপদেষ্টার যৌথ বিবৃতি
সৌদি বিমানবন্দরে হামলায় দুই প্রবাসীর মৃত্যু, আহতদের খোঁজ রাখছে সরকার
মাদরাসাছাত্রীকে উত্ত্যক্তকে ঘিরে সালথার কয়েক গ্রামে রণক্ষেত্র, আহত ১২
ঠাকুরগাঁও উপনির্বাচনে ভোট পাহারার নির্দেশ সেলিম উদ্দিনের

আরও পড়ুন

শহীদদের ত্যাগে দেশ ফ্যাসিবাদমুক্ত: প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের ফলেই বাংলাদেশের ২০ কোটি মানুষ ফ্যাসিবাদী শাসনের কালো হাত থেকে মুক্তি পেয়েছে। শনিবার (২৯ তারিখ) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় গুম-খুনের শিকার এবং জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত ও শহীদ পরিবারের ৭৪ সদস্যের হাতে আনুষ্ঠানিকভাবে চাকরির নিয়োগপত্র তুলে দেন তিনি।
আবেগঘন কণ্ঠে প্রধানমন্ত্রী বলেন, আজকের এই দিনটি আমাদের কাছে অত্যন্ত বেদনাদায়ক। যাদের উপস্থিতি আমাদের মাঝে থাকার কথা ছিল, দুঃখজনকভাবে তারা আমাদের মাঝে নেই। তিনি বলেন, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই জানেন নিখোঁজদের ঠিকানা এবং তাদের অবস্থা। আমাদের উচিত দু’হাত তুলে আল্লাহর কাছে তাদের জন্য দোয়া চাওয়া।
তিনি আরও বলেন, স্বাভাবিকভাবে বড় কিছু অর্জন করতে গিয়ে অনেকে বড় ত্যাগ স্বীকার করেছেন এবং ক্ষতিগ্রস্ত হয়েছেন। সরকার সর্বোচ্চ সীমিত সম্পদ দিয়েও তাদের পাশে থাকার চেষ্টা করবে। যারা আমাদের মাঝে নেই, তাদের স্বপ্ন ও লক্ষ্য বাস্তবায়নে সরকার নিরলসভাবে কাজ করে যাবে বলে প্রত্যয় দেন তিনি।
সম্পর্কিত খবর
ঢাকায় পুলিশের ব্যাপক অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৩০…
মাদক ও সন্ত্রাস দমনে ঢাকার ৪ থানায় মধ্যরাতের…
যুক্তরাষ্ট্রে ইউনূসকে হেনস্থারের নিন্দায় সাবেক ১২ উপদেষ্টার যৌথ…
সৌদি বিমানবন্দরে হামলায় দুই প্রবাসীর মৃত্যু, আহতদের খোঁজ…
মাদরাসাছাত্রীকে উত্ত্যক্তকে ঘিরে সালথার কয়েক গ্রামে রণক্ষেত্র, আহত…