গুজব ও অপপ্রচার রুখতে পুলিশকে সতর্ক আইজিপির নির্দেশ
দেশে যেকোনো ধরনের অপপ্রচার বা গুজব ছড়িয়ে পড়া রোধে পুলিশ বাহিনীর সদস্যদের সর্তক থাকার নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। তিনি বলেছেন, কোনো ঘটনা ঘটার আগেই গোয়েন্দা তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
শনিবার (২৯ আগস্ট) রাজারবাগ পুলিশ লাইনসে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে আয়োজিত ত্রৈমাসিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে সভাপতির বক্তব্যে আইজিপি এসব কথা বলেন। এ সময় তিনি পুলিশ সদস্যদের জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সভায় অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলাম এপ্রিল-জুন ২০২৬ সময়কালের অপরাধ পরিসংখ্যান তুলে ধরেন।
সম্মেলনে ডাকাতি, দস্যুতা, খুন, ধর্ষণ এবং পুলিশের ওপর হামলার মতো অপরাধ ঠেকাতে বিশেষ নির্দেশনা দেওয়া হয়। মামলার তদন্ত গুণগত মান উন্নয়ন ও বিচারের রায় কার্যকর করার ওপর জোর দেওয়া হয়। এছাড়া নিখোঁজ ব্যক্তিদের সাধারণ ডায়েরি (জিডি) গুরুত্বের সাথে তদন্ত করার জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ প্রদান করা হয়।
সম্পর্কিত খবর
সেতু মেরামতে মহাসড়কে অচলাবস্থা, ঘণ্টার পর ঘণ্টা দুর্ভোগ
কড়াইল বস্তিতে ডিএনসির বড় অভিযান, আটক একাধিক মাদক কারবারি
ফুলবাড়িয়া টার্মিনাল সরানোর সিদ্ধান্ত, ঢাকায় যানজট মুক্তির নতুন উদ্যোগ
প্রধানমন্ত্রীর নির্দেশ: অনুমোদনহীন স্লিপার কোচ বন্ধ ও ট্রাফিকে আধুনিকতা
মিছিল করতে গিয়ে ধরা পড়লেন যুবলীগ-ছাত্রলীগের ১৪ নেতাকর্মী
লোহাগাড়ায় কক্সবাজার এক্সপ্রেসে কাটা পড়ে প্রাণ গেল এক যুবকের

আরও পড়ুন

গুজব ও অপপ্রচার রুখতে পুলিশকে সতর্ক আইজিপির নির্দেশ
দেশে যেকোনো ধরনের অপপ্রচার বা গুজব ছড়িয়ে পড়া রোধে পুলিশ বাহিনীর সদস্যদের সর্তক থাকার নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। তিনি বলেছেন, কোনো ঘটনা ঘটার আগেই গোয়েন্দা তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
শনিবার (২৯ আগস্ট) রাজারবাগ পুলিশ লাইনসে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে আয়োজিত ত্রৈমাসিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে সভাপতির বক্তব্যে আইজিপি এসব কথা বলেন। এ সময় তিনি পুলিশ সদস্যদের জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সভায় অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলাম এপ্রিল-জুন ২০২৬ সময়কালের অপরাধ পরিসংখ্যান তুলে ধরেন।
সম্মেলনে ডাকাতি, দস্যুতা, খুন, ধর্ষণ এবং পুলিশের ওপর হামলার মতো অপরাধ ঠেকাতে বিশেষ নির্দেশনা দেওয়া হয়। মামলার তদন্ত গুণগত মান উন্নয়ন ও বিচারের রায় কার্যকর করার ওপর জোর দেওয়া হয়। এছাড়া নিখোঁজ ব্যক্তিদের সাধারণ ডায়েরি (জিডি) গুরুত্বের সাথে তদন্ত করার জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ প্রদান করা হয়।
সম্পর্কিত খবর
সেতু মেরামতে মহাসড়কে অচলাবস্থা, ঘণ্টার পর ঘণ্টা দুর্ভোগ
কড়াইল বস্তিতে ডিএনসির বড় অভিযান, আটক একাধিক মাদক…
ফুলবাড়িয়া টার্মিনাল সরানোর সিদ্ধান্ত, ঢাকায় যানজট মুক্তির নতুন…
প্রধানমন্ত্রীর নির্দেশ: অনুমোদনহীন স্লিপার কোচ বন্ধ ও ট্রাফিকে…
মিছিল করতে গিয়ে ধরা পড়লেন যুবলীগ-ছাত্রলীগের ১৪ নেতাকর্মী
লোহাগাড়ায় কক্সবাজার এক্সপ্রেসে কাটা পড়ে প্রাণ গেল এক…