লোহাগাড়ায় কক্সবাজার এক্সপ্রেসে কাটা পড়ে প্রাণ গেল এক যুবকের
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নে রেললাইন পার হওয়ার সময় কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মো. শাহাবুদ্দিন নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার পশ্চিম আমিরাবাদ এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, নিহত শাহাবুদ্দিন ওই এলাকার খৈয়ারকুলের বাসিন্দা আব্দুস সোবহানের ছেলে। তিনি শ্রবণপ্রতিবন্ধী ছিলেন। অসাবধানতাবশত রেললাইন পার হওয়ার সময় তিনি ট্রেনের নিচে পড়ে যান।
আমিরাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ও লোহাগাড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার দিদার হোসেন এই দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। স্টেশন মাস্টার জানান, কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়।
সম্পর্কিত খবর
ফুলবাড়িয়া টার্মিনাল সরানোর সিদ্ধান্ত, ঢাকায় যানজট মুক্তির নতুন উদ্যোগ
গুজব ও অপপ্রচার রুখতে পুলিশকে সতর্ক আইজিপির নির্দেশ
প্রধানমন্ত্রীর নির্দেশ: অনুমোদনহীন স্লিপার কোচ বন্ধ ও ট্রাফিকে আধুনিকতা
মিছিল করতে গিয়ে ধরা পড়লেন যুবলীগ-ছাত্রলীগের ১৪ নেতাকর্মী
জাতিসংঘে বাংলাদেশের নতুন প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
কপ-১৭ সাইডলাইনে পরিবেশমন্ত্রী, ভারত ও মঙ্গোলিয়ার সঙ্গে বৈঠক

আরও পড়ুন

লোহাগাড়ায় কক্সবাজার এক্সপ্রেসে কাটা পড়ে প্রাণ গেল এক যুবকের
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নে রেললাইন পার হওয়ার সময় কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মো. শাহাবুদ্দিন নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার পশ্চিম আমিরাবাদ এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, নিহত শাহাবুদ্দিন ওই এলাকার খৈয়ারকুলের বাসিন্দা আব্দুস সোবহানের ছেলে। তিনি শ্রবণপ্রতিবন্ধী ছিলেন। অসাবধানতাবশত রেললাইন পার হওয়ার সময় তিনি ট্রেনের নিচে পড়ে যান।
আমিরাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ও লোহাগাড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার দিদার হোসেন এই দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। স্টেশন মাস্টার জানান, কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়।
সম্পর্কিত খবর
ফুলবাড়িয়া টার্মিনাল সরানোর সিদ্ধান্ত, ঢাকায় যানজট মুক্তির নতুন…
গুজব ও অপপ্রচার রুখতে পুলিশকে সতর্ক আইজিপির নির্দেশ
প্রধানমন্ত্রীর নির্দেশ: অনুমোদনহীন স্লিপার কোচ বন্ধ ও ট্রাফিকে…
মিছিল করতে গিয়ে ধরা পড়লেন যুবলীগ-ছাত্রলীগের ১৪ নেতাকর্মী
জাতিসংঘে বাংলাদেশের নতুন প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন…