আজ সর্বোচ্চ লোডশেডিং ঢাকায়, সারাদেশে ২৭০৩ মেগাওয়াটের ঘাটতি

প্রাইম বার্তা অনলাইন
২৯ আগস্ট ২০২৬ ৫:৫৭ পিএম
আজ সর্বোচ্চ লোডশেডিং ঢাকায়, সারাদেশে ২৭০৩ মেগাওয়াটের ঘাটতি

বিদ্যুৎ উৎপাদনে ঘাটতির কারণে আজ শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যার পিক আওয়ারে সারাদেশে সর্বোচ্চ ২ হাজার ৭০৩ মেগাওয়া্ট লোডশেডিং হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) হিসাব অনুযায়ী, এদিন দেশের বিভিন্ন অঞ্চলে বিদ্যুতের চাহিদা ও উৎপাদনের মধ্যে এই বড় ব্যবধানের কারণে এলাকাভিত্তিক লোডশেডিং পরিস্থিতি তৈরি হবে।

পিজিসিবির তথ্য মতে, আজ সবচেয়ে বেশি বিদ্যুতের প্রভাব পড়বে রাজধানী ঢাকায়। ঢাকা অঞ্চলে প্রায় ৬৯৮ মেগাওয়াট লোডশেডিংয়ের সম্ভাবনা রয়েছে, যা অন্যান্য সব বিভাগের চেয়ে বেশি। এছাড়া ময়মনসিংহ ও খুলনা অঞ্চলে ৩৫০ মেগাওয়াট করে লোডশেডিং হতে পারে। কুমিল্লায় ৩১৫ মেগাওয়াট, রাজশাহীতে ৩০০ মেগাওয়াট এবং রংপুরে ২৫০ মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি থাকতে পারে।

অন্যদিকে, তুলনামূলক কম ঘাটতি থাকলেও চট্টগ্রামে ১৯০, সিলেটে ১৫০ এবং বরিশালে ১০০ মেগাওয়াট লোডশেডিংয়ের পূর্বাভাস রয়েছে। সন্ধ্যার সময়টিতে বিদ্যুতের ব্যবহার সবচেয়ে বেশি থাকায় এই পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, যা সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে ভোগান্তি বাড়াতে পারে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...