প্রধানমন্ত্রীর নির্দেশ: অনুমোদনহীন স্লিপার কোচ বন্ধ ও ট্রাফিকে আধুনিকতা
রাজধানীর যানজট নিরসন ও পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে অনুমোদনহীন ডাবল ডেকার স্লিপার কোচ চলাচলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত শনিবার (২৯ আগস্ট) তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি এই নির্দেশনা প্রদান করেন।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি শাহাদাত স্বাধীন জানান, বৈঠকে ঢাকা মহানগরীর চলমান যানজট পরিস্থিতি, গুরুত্বপূর্ণ সড়ক ও ফ্লাইওভারে যানবাহনের চাপ কমানোর উপায় এবং বাস টার্মিনাল ও পার্কিং ব্যবস্থার আধুনিকায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সড়ক ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আনতে একাধিক সিদ্ধান্ত গৃহীত হয়েছে এই বৈঠকে।
টোল আদায় প্রক্রিয়াকে আরও দ্রুত ও আধুনিক করতে এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওভারের টোল প্লাজাগুলোতে খুব শীঘ্রই ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) ব্যবস্থা চালু করা হবে। এই লক্ষ্যে একটি নির্দিষ্ট অ্যাপ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগামী চার মাসের মধ্যে অ্যাপটি ডেভেলপ এবং টোল ব্যবস্থা সম্পূর্ণ করতে নির্দেশ দিয়েছেন সরকারপ্রধান।
সম্পর্কিত খবর
সেতু মেরামতে মহাসড়কে অচলাবস্থা, ঘণ্টার পর ঘণ্টা দুর্ভোগ
কড়াইল বস্তিতে ডিএনসির বড় অভিযান, আটক একাধিক মাদক কারবারি
ফুলবাড়িয়া টার্মিনাল সরানোর সিদ্ধান্ত, ঢাকায় যানজট মুক্তির নতুন উদ্যোগ
গুজব ও অপপ্রচার রুখতে পুলিশকে সতর্ক আইজিপির নির্দেশ
মিছিল করতে গিয়ে ধরা পড়লেন যুবলীগ-ছাত্রলীগের ১৪ নেতাকর্মী
লোহাগাড়ায় কক্সবাজার এক্সপ্রেসে কাটা পড়ে প্রাণ গেল এক যুবকের

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর নির্দেশ: অনুমোদনহীন স্লিপার কোচ বন্ধ ও ট্রাফিকে আধুনিকতা
রাজধানীর যানজট নিরসন ও পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে অনুমোদনহীন ডাবল ডেকার স্লিপার কোচ চলাচলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত শনিবার (২৯ আগস্ট) তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি এই নির্দেশনা প্রদান করেন।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি শাহাদাত স্বাধীন জানান, বৈঠকে ঢাকা মহানগরীর চলমান যানজট পরিস্থিতি, গুরুত্বপূর্ণ সড়ক ও ফ্লাইওভারে যানবাহনের চাপ কমানোর উপায় এবং বাস টার্মিনাল ও পার্কিং ব্যবস্থার আধুনিকায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সড়ক ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আনতে একাধিক সিদ্ধান্ত গৃহীত হয়েছে এই বৈঠকে।
টোল আদায় প্রক্রিয়াকে আরও দ্রুত ও আধুনিক করতে এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওভারের টোল প্লাজাগুলোতে খুব শীঘ্রই ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) ব্যবস্থা চালু করা হবে। এই লক্ষ্যে একটি নির্দিষ্ট অ্যাপ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগামী চার মাসের মধ্যে অ্যাপটি ডেভেলপ এবং টোল ব্যবস্থা সম্পূর্ণ করতে নির্দেশ দিয়েছেন সরকারপ্রধান।
সম্পর্কিত খবর
সেতু মেরামতে মহাসড়কে অচলাবস্থা, ঘণ্টার পর ঘণ্টা দুর্ভোগ
কড়াইল বস্তিতে ডিএনসির বড় অভিযান, আটক একাধিক মাদক…
ফুলবাড়িয়া টার্মিনাল সরানোর সিদ্ধান্ত, ঢাকায় যানজট মুক্তির নতুন…
গুজব ও অপপ্রচার রুখতে পুলিশকে সতর্ক আইজিপির নির্দেশ
মিছিল করতে গিয়ে ধরা পড়লেন যুবলীগ-ছাত্রলীগের ১৪ নেতাকর্মী
লোহাগাড়ায় কক্সবাজার এক্সপ্রেসে কাটা পড়ে প্রাণ গেল এক…