সংসদে উত্তপ্ত পরিস্থিতি, বক্তব্য প্রত্যাহার করলেন স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনেই বৃহস্পতিবার (২৭ আগস্ট) তুমুল উত্তেজনা দেখা দেয়। বিরোধী দলীয় সদস্যদের প্রশ্নকে রাজপথের বক্তৃতার সাথে তুলনা করার প্রতিবাদে সৃষ্ট হট্টগোলের মুখে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ তার বক্তব্য প্রত্যাহার করে নেন। এ সময় তিনি স্পিকারের উদ্দেশ্যে বলেন, আই উইথড্র-আই উইথড্র, এবার আপনারা খুশি?
সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুললে জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শাহবাগ স্কয়ারে বক্তৃতা দেওয়া আর পার্লামেন্টে বক্তৃতা দেওয়া এক কথা নয়। এমন মন্তব্যের জেরে বিরোধী দলীয় সদস্যরা তাৎক্ষণিক আপত্তি জানিয়ে শাসক দলের বিরুদ্ধে তুচ্ছ-তাচ্ছিল্যমূলক আচরণের অভিযোগ আনেন। হাসনাত আব্দুল্লাহসহ বেশ কয়েকজন সদস্য এর তীব্র প্রতিবাদ জানালে প্রায় ১০ মিনিট সংসদে কার্যত অচলাবস্থা বিরাজ করে।
বিরোধীদের ব্যাপক গোলযোগের মধ্যে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে নিরাপত্তা বা শেল্টার চান স্বরাষ্ট্রমন্ত্রী। স্পিকার বারবার শান্ত করার চেষ্টা করেও ব্যর্থ হলে মন্ত্রী বলেন, আমি কাউকে উদ্দেশ্য করে কিছু বলিনি। পরে বক্তব্য প্রত্যাহার করলেও পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় সংসদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন স্পিকার।
আন্তর্জাতিক রাজনীতি জাতীয় সংসদ নির্বাচন বিরোধীদলীয় নেতা স্পিকার হাফিজ উদ্দিন আহমদ স্বরাষ্ট্রমন্ত্রী
সম্পর্কিত খবর
সাবেক স্ত্রীর পরকীয়ায় প্রবাসীকে কুপিয়ে জখম, মোহাম্মদপুরে গ্রেফতার ২
শিকল কেটে পাড়ি দিল দুই সিএনজি, রাতের অন্ধকারে মুখোশধারী চক্রের…
ফটিকছড়িতে চা শ্রমিকদের বিক্ষোভ, ৫০০ টাকা মজুরি ও ভূমি অধিকারের…
চট্টগ্রামে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন পটিয়ার তেকোটা গ্রামের সর্বস্তরের মানুষ
স্ত্রীর পরকীয়া নিয়ে বিরোধ, প্রবাসী হৃদয়কে কুপিয়ে আহত করলেন মুন্না
পটিয়ায় এক রাতে ১০০ গজের মধ্যে দুই সিএনজি চুরি, শিকল…

আরও পড়ুন

সংসদে উত্তপ্ত পরিস্থিতি, বক্তব্য প্রত্যাহার করলেন স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনেই বৃহস্পতিবার (২৭ আগস্ট) তুমুল উত্তেজনা দেখা দেয়। বিরোধী দলীয় সদস্যদের প্রশ্নকে রাজপথের বক্তৃতার সাথে তুলনা করার প্রতিবাদে সৃষ্ট হট্টগোলের মুখে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ তার বক্তব্য প্রত্যাহার করে নেন। এ সময় তিনি স্পিকারের উদ্দেশ্যে বলেন, আই উইথড্র-আই উইথড্র, এবার আপনারা খুশি?
সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুললে জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শাহবাগ স্কয়ারে বক্তৃতা দেওয়া আর পার্লামেন্টে বক্তৃতা দেওয়া এক কথা নয়। এমন মন্তব্যের জেরে বিরোধী দলীয় সদস্যরা তাৎক্ষণিক আপত্তি জানিয়ে শাসক দলের বিরুদ্ধে তুচ্ছ-তাচ্ছিল্যমূলক আচরণের অভিযোগ আনেন। হাসনাত আব্দুল্লাহসহ বেশ কয়েকজন সদস্য এর তীব্র প্রতিবাদ জানালে প্রায় ১০ মিনিট সংসদে কার্যত অচলাবস্থা বিরাজ করে।
বিরোধীদের ব্যাপক গোলযোগের মধ্যে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে নিরাপত্তা বা শেল্টার চান স্বরাষ্ট্রমন্ত্রী। স্পিকার বারবার শান্ত করার চেষ্টা করেও ব্যর্থ হলে মন্ত্রী বলেন, আমি কাউকে উদ্দেশ্য করে কিছু বলিনি। পরে বক্তব্য প্রত্যাহার করলেও পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় সংসদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন স্পিকার।
সম্পর্কিত খবর
সাবেক স্ত্রীর পরকীয়ায় প্রবাসীকে কুপিয়ে জখম, মোহাম্মদপুরে গ্রেফতার…
শিকল কেটে পাড়ি দিল দুই সিএনজি, রাতের অন্ধকারে…
ফটিকছড়িতে চা শ্রমিকদের বিক্ষোভ, ৫০০ টাকা মজুরি ও…
চট্টগ্রামে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন পটিয়ার তেকোটা গ্রামের…
স্ত্রীর পরকীয়া নিয়ে বিরোধ, প্রবাসী হৃদয়কে কুপিয়ে আহত…
পটিয়ায় এক রাতে ১০০ গজের মধ্যে দুই সিএনজি…