পটিয়ায় এক রাতে ১০০ গজের মধ্যে দুই সিএনজি চুরি, শিকল কেটে হানা

প্রাইম বার্তা অনলাইন
২৮ আগস্ট ২০২৬ ৯:৪৪ পিএম
পটিয়ায় এক রাতে ১০০ গজের মধ্যে দুই সিএনজি চুরি, শিকল কেটে হানা

চট্টগ্রামের পটিয়ায় রাতের আঁধারে একই এলাকার প্রায় ১০০ গজ দূরত্বের দুটি বাড়ি থেকে দুটি সিএনজিচালিত অটোরিকশা চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) ভোরে উপজেলার জিরি ইউনিয়নের কৈয়গ্রাম এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে চালক মো. কাইছার ও মো. ফরিদ নিজ নিজ বসতবাড়িতে গাড়ি পার্কিং করে ঘুমিয়ে পড়েন। সকালে উঠে তারা দেখতে পান গাড়ি দুটি গায়েব। স্থানীয়দের সন্দেহ, পরিচিত কোনো চক্রই এই চুরির সাথে জড়িত থাকতে পারে কারণ ভোররাতে ওই এলাকায় কয়েকজন অপরিচিত ব্যক্তিকে মোটরসাইকেল নিয়ে ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল।

ভুক্তভোগী কাইছার জানান, সকালে গ্যাস নেওয়ার কথা ভেবে বাইরে রেখেছিলেন। এক বছর আগে ব্যাংক থেকে ঋণ নিয়ে এ গাড়ি কেনেন। অন্যদিকে, ফরিদ জানান, তার গাড়িতে শিকল ও তালা লাগানো ছিল, তবুও চোররা শিকল কেটে গাড়ি নিয়ে যায়। পটিয়া থানার এসআই শফিক উল্লাহ জানান, ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে, তবে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...