চট্টগ্রামে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন পটিয়ার তেকোটা গ্রামের সর্বস্তরের মানুষ
চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের তেকোটা গ্রামে মাদকের ভয়াবহ ছোবল থেকে মুক্তি পেতে একত্রিত হলেন সর্বস্তরের মানুষ। শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে ওই গ্রামের পূর্বপাড়া জামে মসজিদ মাঠে আয়োজিত মাদকবিরোধী সমাবেশে কিশোর, যুবক থেকে শুরু করে বৃদ্ধ সবাই অংশগ্রহণ করেন। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দেন তারা।
সাম্প্রতিক সময়ে এলাকায় মাদকসেবী ও কারবারীদের উপদ্রব বেড়ে যাওয়ায় ক্ষুব্ধ হয়ে উঠেছেন স্থানীয়রা। এলাকার সুনাম রক্ষা ও তরুণ প্রজন্মকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে এই উদ্যোগ নেন তারা। সমাবেশ শেষে গ্রামের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেন এলাকাবাসী। এসময় মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে সতর্ক করেন স্থানীয়রা।
সভায় উপস্থিত ছিলেন ধলঘাট ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মো. ইমতিয়াজ, সাবেক সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, ব্যবসায়ী মো. নাসির, আহম্মদ নুর, পটিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রবিউল হোসেন, ধলঘাট কৃষক দলের সভাপতি নুর হোসেন, ব্যাংকার ফজলুল করিম, ছাত্রদল নেতা সাকিব, যুবদল নেতা রেজাউল করিম বাপ্পী, বিএনপি নেতা ছোটন, নাজিম উদ্দিন বাহার, সজিব প্রমুখ। বক্তারা মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সম্পর্কিত খবর
ফটিকছড়িতে চা শ্রমিকদের বিক্ষোভ, ৫০০ টাকা মজুরি ও ভূমি অধিকারের…
স্ত্রীর পরকীয়া নিয়ে বিরোধ, প্রবাসী হৃদয়কে কুপিয়ে আহত করলেন মুন্না
পটিয়ায় এক রাতে ১০০ গজের মধ্যে দুই সিএনজি চুরি, শিকল…
মানুষ হতে শিক্ষার পাশাপাশি দরকার দেশপ্রেম ও মূল্যবোধ: ডিসি জাহিদ
মালয়েশিয়ায় শ্রমবাজার খুলছে, বিনামূল্যে যাবে ১০ হাজার কর্মী
সেনাবাহিনী মুষ্টিযুদ্ধ: ২৪ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন

আরও পড়ুন

চট্টগ্রামে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন পটিয়ার তেকোটা গ্রামের সর্বস্তরের মানুষ
চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের তেকোটা গ্রামে মাদকের ভয়াবহ ছোবল থেকে মুক্তি পেতে একত্রিত হলেন সর্বস্তরের মানুষ। শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে ওই গ্রামের পূর্বপাড়া জামে মসজিদ মাঠে আয়োজিত মাদকবিরোধী সমাবেশে কিশোর, যুবক থেকে শুরু করে বৃদ্ধ সবাই অংশগ্রহণ করেন। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দেন তারা।
সাম্প্রতিক সময়ে এলাকায় মাদকসেবী ও কারবারীদের উপদ্রব বেড়ে যাওয়ায় ক্ষুব্ধ হয়ে উঠেছেন স্থানীয়রা। এলাকার সুনাম রক্ষা ও তরুণ প্রজন্মকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে এই উদ্যোগ নেন তারা। সমাবেশ শেষে গ্রামের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেন এলাকাবাসী। এসময় মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে সতর্ক করেন স্থানীয়রা।
সভায় উপস্থিত ছিলেন ধলঘাট ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মো. ইমতিয়াজ, সাবেক সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, ব্যবসায়ী মো. নাসির, আহম্মদ নুর, পটিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রবিউল হোসেন, ধলঘাট কৃষক দলের সভাপতি নুর হোসেন, ব্যাংকার ফজলুল করিম, ছাত্রদল নেতা সাকিব, যুবদল নেতা রেজাউল করিম বাপ্পী, বিএনপি নেতা ছোটন, নাজিম উদ্দিন বাহার, সজিব প্রমুখ। বক্তারা মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সম্পর্কিত খবর
ফটিকছড়িতে চা শ্রমিকদের বিক্ষোভ, ৫০০ টাকা মজুরি ও…
স্ত্রীর পরকীয়া নিয়ে বিরোধ, প্রবাসী হৃদয়কে কুপিয়ে আহত…
পটিয়ায় এক রাতে ১০০ গজের মধ্যে দুই সিএনজি…
মানুষ হতে শিক্ষার পাশাপাশি দরকার দেশপ্রেম ও মূল্যবোধ:…