ফটিকছড়িতে চা শ্রমিকদের বিক্ষোভ, ৫০০ টাকা মজুরি ও ভূমি অধিকারের দাবি

প্রাইম বার্তা অনলাইন
২৮ আগস্ট ২০২৬ ১০:১৮ পিএম
ফটিকছড়িতে চা শ্রমিকদের বিক্ষোভ, ৫০০ টাকা মজুরি ও ভূমি অধিকারের দাবি

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে দৈনিক ন্যূনতম ৫০০ টাকা মজুরির দাবিতে চট্টগ্রামের ফটিকছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন চা শ্রমিকরা। শুক্রবার (২৮ আগস্ট) সকালে উপজেলার বারমাসিয়া চা বাগানের কালিতলায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় তারা ভূমি অধিকার ও নির্বাচনের অধিকার নিশ্চিত করারও দাবি জানান।

বাগানের পঞ্চায়েত সভাপতি অপু কূর্মীর সভাপতিত্বে সভায় বক্তারা বলেন, দেশে বিদ্যুৎ, গ্যাস, পানি ও নিত্যপণ্যের দাম বাড়ছেই। এই পরিস্থিতিতে বর্তমান ১৮৭ টাকা মজুরি দিয়ে সংসার চালানো অসম্ভব। তাই আজ থেকেই তাদের মূল দাবি ন্যূনতম ৫০০ টাকা মজুরি। এছাড়া শ্রম আইন অনুযায়ী প্রাপ্য চিকিৎসা সুবিধা ও রেশনিং ব্যবস্থা বজায় রাখারও দাবি জানান তারা।

সমাবেশে যোগ দিয়ে বক্তব্য দেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা তপন দত্ত, টিইউসি চট্টগ্রামের সভাপতি ইফতেখার কামাল খান, চট্টগ্রাম ভ্যালি কমিটির সাবেক সভাপতি প্রদীপ দাশ এবং বাদল মুন্ডা, তপন কূর্মী, পরেশ মুন্ডাসহ অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে বাগানের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন শ্রমিকরা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...