মন্ত্রিসভায় বড় পরিবর্তন: রাতেই শপথ নিচ্ছেন নতুন চার সদস্য
মন্ত্রিসভার সম্প্রসারণ ঘটতে যাচ্ছে। শুক্রবার (২১ আগস্ট) গভীর রাতেই বঙ্গভবনে অন্তত চারজন নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর শপথ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, এ সংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানান, তাকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। নির্দেশনা অনুযায়ী রাতেই নতুন সদস্যদের শপথ অনুষ্ঠান আয়োজনের সম্ভাবনা রয়েছে। এছাড়া নতুন মন্ত্রীদের যাতায়াতের জন্য সরকারি যানবাহন অধিদপ্তরও গাড়ি প্রস্তুত রেখেছে বলে জানিয়েছেন পরিবহন কমিশনার রাজা মুহাম্মদ আব্দুল হাই।
রাজনৈতিক মহলে আলোচিত চার নতুন সদস্য হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, জাতীয় পাটির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং গাইবান্ধা-৪ আসনের এমপি মোহাম্মদ শামীম কায়সার লিংকন। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত আদেশ জারি করা হয়নি।
সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ বাক্য পাঠ করাবেন। তাদের শপথ গ্রহণের মাধ্যমে সরকারের মন্ত্রিপরিষদের সদস্য সংখ্যা বৃদ্ধি পাবে।
সম্পর্কিত খবর
মক্কার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের চার হাফেজের সাফল্য
সৌদিতে বাংলাদেশের চার হাফেজের ঐতিহাসিক জয়, প্রথম স্থানে জাকারিয়া
বঙ্গভবনে জমকালো আয়োজনে নতুন রাষ্ট্রপতির শপথ আজ
শহীদ মতিউর পার্কের অবহেলা: নতুন রাষ্ট্রপতির দায়িত্বে মিলবে কি সমাধান?
মেধাসম্পদ সুরক্ষায় ঐক্যবদ্ধ বিপিআইএএ, নতুন কমিটির যাত্রা শুরু
ভাটারায় প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

আরও পড়ুন

মন্ত্রিসভায় বড় পরিবর্তন: রাতেই শপথ নিচ্ছেন নতুন চার সদস্য
মন্ত্রিসভার সম্প্রসারণ ঘটতে যাচ্ছে। শুক্রবার (২১ আগস্ট) গভীর রাতেই বঙ্গভবনে অন্তত চারজন নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর শপথ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, এ সংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানান, তাকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। নির্দেশনা অনুযায়ী রাতেই নতুন সদস্যদের শপথ অনুষ্ঠান আয়োজনের সম্ভাবনা রয়েছে। এছাড়া নতুন মন্ত্রীদের যাতায়াতের জন্য সরকারি যানবাহন অধিদপ্তরও গাড়ি প্রস্তুত রেখেছে বলে জানিয়েছেন পরিবহন কমিশনার রাজা মুহাম্মদ আব্দুল হাই।
রাজনৈতিক মহলে আলোচিত চার নতুন সদস্য হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, জাতীয় পাটির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং গাইবান্ধা-৪ আসনের এমপি মোহাম্মদ শামীম কায়সার লিংকন। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত আদেশ জারি করা হয়নি।
সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ বাক্য পাঠ করাবেন। তাদের শপথ গ্রহণের মাধ্যমে সরকারের মন্ত্রিপরিষদের সদস্য সংখ্যা বৃদ্ধি পাবে।
সম্পর্কিত খবর
মক্কার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের চার হাফেজের সাফল্য
সৌদিতে বাংলাদেশের চার হাফেজের ঐতিহাসিক জয়, প্রথম স্থানে…
বঙ্গভবনে জমকালো আয়োজনে নতুন রাষ্ট্রপতির শপথ আজ
শহীদ মতিউর পার্কের অবহেলা: নতুন রাষ্ট্রপতির দায়িত্বে মিলবে…