চট্টগ্রাম বন্দরে নৌ-নিরাপত্তায় অভিযান, ৩০ অবৈধ জাল ধ্বংস
চট্টগ্রাম বন্দরের মূল শিপিং চ্যানেল ও বহির্নোঙর এলাকায় নিরাপদ নৌ-চলাচল নিশ্চিত করতে বৃহস্পতিবার (২০ আগস্ট) বিশেষ অভিযান পরিচালনা করেছে বন্দর কর্তৃপক্ষ ও বাংলাদেশ কোস্ট গার্ড। এই অভিযানে জাহাজ চলাচলের বাধা সৃষ্টিকারী ৩০টি অবৈধ জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
বন্দর কর্তৃপক্ষের জাহাজ ‘কাণ্ডারি-৮’ এবং চারটি স্থানীয় বোট নিয়ে এই অভিযান পরিচালনা করা হয়, যেখানে কোস্ট গার্ডের একটি জাহাজ ও বোট সহায়তা করে। অভিযানকালে বহির্নোঙর এলাকা থেকে সুতার জাল, টং জাল ও বেহুন্দি জালসহ জাল স্থাপনে ব্যবহৃত বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়।
অবৈধ জাল অপসারণের ফলে শিপিং চ্যানেল ও নেভিগেশনাল রুটে জাহাজ চলাচলের পথ এখন উন্মুক্ত হয়েছে। এসময় চ্যানেলে থাকা ফিশিং বোটগুলোকে সরে যেতে এবং ভবিষ্যতে এখানে জাল না বসাতে মাঝিমাল্লাদের সতর্ক করা হয়েছে। বন্দরের নিরাপত্তা ও নৌ-চলাচল স্বাভাবিক রাখতে এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সম্পর্কিত খবর
মক্কার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের চার হাফেজের সাফল্য
সৌদিতে বাংলাদেশের চার হাফেজের ঐতিহাসিক জয়, প্রথম স্থানে জাকারিয়া
বঙ্গভবনে জমকালো আয়োজনে নতুন রাষ্ট্রপতির শপথ আজ
শহীদ মতিউর পার্কের অবহেলা: নতুন রাষ্ট্রপতির দায়িত্বে মিলবে কি সমাধান?
মেধাসম্পদ সুরক্ষায় ঐক্যবদ্ধ বিপিআইএএ, নতুন কমিটির যাত্রা শুরু
ভাটারায় প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

আরও পড়ুন

চট্টগ্রাম বন্দরে নৌ-নিরাপত্তায় অভিযান, ৩০ অবৈধ জাল ধ্বংস
চট্টগ্রাম বন্দরের মূল শিপিং চ্যানেল ও বহির্নোঙর এলাকায় নিরাপদ নৌ-চলাচল নিশ্চিত করতে বৃহস্পতিবার (২০ আগস্ট) বিশেষ অভিযান পরিচালনা করেছে বন্দর কর্তৃপক্ষ ও বাংলাদেশ কোস্ট গার্ড। এই অভিযানে জাহাজ চলাচলের বাধা সৃষ্টিকারী ৩০টি অবৈধ জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
বন্দর কর্তৃপক্ষের জাহাজ ‘কাণ্ডারি-৮’ এবং চারটি স্থানীয় বোট নিয়ে এই অভিযান পরিচালনা করা হয়, যেখানে কোস্ট গার্ডের একটি জাহাজ ও বোট সহায়তা করে। অভিযানকালে বহির্নোঙর এলাকা থেকে সুতার জাল, টং জাল ও বেহুন্দি জালসহ জাল স্থাপনে ব্যবহৃত বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়।
অবৈধ জাল অপসারণের ফলে শিপিং চ্যানেল ও নেভিগেশনাল রুটে জাহাজ চলাচলের পথ এখন উন্মুক্ত হয়েছে। এসময় চ্যানেলে থাকা ফিশিং বোটগুলোকে সরে যেতে এবং ভবিষ্যতে এখানে জাল না বসাতে মাঝিমাল্লাদের সতর্ক করা হয়েছে। বন্দরের নিরাপত্তা ও নৌ-চলাচল স্বাভাবিক রাখতে এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সম্পর্কিত খবর
মক্কার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের চার হাফেজের সাফল্য
সৌদিতে বাংলাদেশের চার হাফেজের ঐতিহাসিক জয়, প্রথম স্থানে…
বঙ্গভবনে জমকালো আয়োজনে নতুন রাষ্ট্রপতির শপথ আজ
শহীদ মতিউর পার্কের অবহেলা: নতুন রাষ্ট্রপতির দায়িত্বে মিলবে…