ভারতীয় ইলিশে ভরছে বাজার, দেশি ইলিশের দাম চড়া

প্রাইম বার্তা অনলাইন
২১ আগস্ট ২০২৬ ৫:১৪ পিএম
ভারতীয় ইলিশে ভরছে বাজার, দেশি ইলিশের দাম চড়া

চট্টগ্রামের ফিশারিঘাটে ইলিশের বাজারে এখন দেশি ও ভারতীয় ইলিশের দামে স্পষ্ট পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে। স্থলবন্দর দিয়ে আসা ভারতীয় ইলিশ তুলনামূলক কম দামে বিক্রি হলেও সাগর ও নদী থেকে আসা দেশি ইলিশের দাম বেশ চড়া। ব্যবসায়ীরা জানিয়েছেন, আগামী কয়েক দিনের মধ্যে সাগর থেকে পর্যাপ্ত ইলিশ আসলে দেশি ইলিশের দাম কমতে পারে।

শুক্রবার (২১ আগস্ট) চট্টগ্রামের ফিশারিঘাটের পাইকারি বাজার ঘুরে দেখা যায়, বাজারে ভারতীয় ইলিশের সরবরাহ বেড়েছে। ব্যবসায়ীদের দেওয়া তথ্য অনুযায়ী, দেড় থেকে দুই কেজি ওজনের দেশি ইলিশ কেজিপ্রতি ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৬০০ টাকায় বিক্রি হচ্ছে। এক কেজি থেকে ১ কেজি ৩০০ গ্রাম ওজনের ইলিশের দাম ১ হাজার ৫৫০ থেকে ১ হাজার ৮০০ টাকা। ৫০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ছোট ইলিশ বিক্রি হচ্ছে ৮০০ থেকে ১ হাজার ১০০ টাকার মধ্যে।

বাজারে বড় আকারের ইলিশের দাম আরও বেশি। প্রায় এক কেজি থেকে ৯০০ গ্রাম ওজনের বড় ইলিশ কেজিপ্রতি ২ হাজার ৪৫০ টাকা পর্যন্ত বিক্রি হতে দেখা গেছে। এক কেজি ২০০ থেকে ১ কেজি ৩০০ গ্রাম ওজনের ইলিশের দাম ১ হাজার ৫৫০ থেকে ১ হাজার ৬০০ টাকার মধ্যে। ভারতীয় ইলিশ স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে চট্টগ্রামের বাজারে আসছে বলে জানান ব্যবসায়ীরা।

বিক্রেতা মফিদুল ইসলাম জানান, ভারতীয় ইলিশে ডিম বেশি থাকলেও দেশি ইলিশের স্বাদ ও গুণগত মান আলাদা। তবে ভারতীয় ইলিশের দাম কম হওয়ায় ক্রেতাদের একটি অংশ সেটির দিকে ঝুঁকছেন। ফিশারিঘাটের ব্যবসায়ীরা জানান, কয়েক দিন আগে সমুদ্রে ৩ নম্বর সতর্কসংকেত থাকায় অনেক মাছ ধরার ট্রলার পর্যাপ্ত মাছ নিয়ে ফিরতে পারেনি, ফলে বাজারে দেশি ইলিশের সরবরাহ কমেছে এবং এর প্রভাব পড়েছে দামে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...