বঙ্গভবনে জমকালো আয়োজনে নতুন রাষ্ট্রপতির শপথ আজ
নতুন রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথগ্রহণ অনুষ্ঠানকে ঘিরে বঙ্গভবনে প্রস্তুতি ও উৎসবের আমেজ বিরাজ করছে। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে আনুষ্ঠানিকভাবে তিনি শপথ নেবেন। এরই মধ্যে দেশি-বিদেশি অতিথিরা বঙ্গভবনে প্রবেশ শুরু করেছেন।
এই ঐতিহাসিক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, কূটনীতিক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গসহ প্রায় ১২ শতাধিক অতিথি উপস্থিত থাকবেন। শপথ অনুষ্ঠান নির্বিঘ্ন করতে বঙ্গভবন এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালন করছেন এবং প্রবেশের সময় আমন্ত্রণপত্র ও পরিচয় যাচাই করা হচ্ছে।
মন্ত্রিপরিষদ বিভাগের তথ্য অনুযায়ী, এই অনুষ্ঠানের সার্বিক আয়োজন ও পরিচালনার দায়িত্বে রয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করাবেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। এর আগে, দুপুরে শুক্রবার জুমার নামাজের পর নতুন রাষ্ট্রপতি চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন।
সম্পর্কিত খবর
মক্কার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের চার হাফেজের সাফল্য
সৌদিতে বাংলাদেশের চার হাফেজের ঐতিহাসিক জয়, প্রথম স্থানে জাকারিয়া
শহীদ মতিউর পার্কের অবহেলা: নতুন রাষ্ট্রপতির দায়িত্বে মিলবে কি সমাধান?
মেধাসম্পদ সুরক্ষায় ঐক্যবদ্ধ বিপিআইএএ, নতুন কমিটির যাত্রা শুরু
ভাটারায় প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
থাইল্যান্ড থেকে ফিরলেন নাবিল, কাটতে হবে গুলিবিদ্ধ পা

আরও পড়ুন

বঙ্গভবনে জমকালো আয়োজনে নতুন রাষ্ট্রপতির শপথ আজ
নতুন রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথগ্রহণ অনুষ্ঠানকে ঘিরে বঙ্গভবনে প্রস্তুতি ও উৎসবের আমেজ বিরাজ করছে। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে আনুষ্ঠানিকভাবে তিনি শপথ নেবেন। এরই মধ্যে দেশি-বিদেশি অতিথিরা বঙ্গভবনে প্রবেশ শুরু করেছেন।
এই ঐতিহাসিক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, কূটনীতিক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গসহ প্রায় ১২ শতাধিক অতিথি উপস্থিত থাকবেন। শপথ অনুষ্ঠান নির্বিঘ্ন করতে বঙ্গভবন এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালন করছেন এবং প্রবেশের সময় আমন্ত্রণপত্র ও পরিচয় যাচাই করা হচ্ছে।
মন্ত্রিপরিষদ বিভাগের তথ্য অনুযায়ী, এই অনুষ্ঠানের সার্বিক আয়োজন ও পরিচালনার দায়িত্বে রয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করাবেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। এর আগে, দুপুরে শুক্রবার জুমার নামাজের পর নতুন রাষ্ট্রপতি চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন।
সম্পর্কিত খবর
মক্কার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের চার হাফেজের সাফল্য
সৌদিতে বাংলাদেশের চার হাফেজের ঐতিহাসিক জয়, প্রথম স্থানে…
শহীদ মতিউর পার্কের অবহেলা: নতুন রাষ্ট্রপতির দায়িত্বে মিলবে…