দেশপ্রেমে উজ্জীবিত হয়ে সাহসিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান আইজিপির

প্রাইম বার্তা অনলাইন
১৩ আগস্ট ২০২৬ ৯:৩২ পিএম
দেশপ্রেমে উজ্জীবিত হয়ে সাহসিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান আইজিপির

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাজধানীর রাজারবাগে অবস্থিত বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে আইনশৃঙ্খলা বিষয়ক এক বিশেষ মতবিনিময় সভায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির এ নির্দেশনা দেন। তিনি বলেন, রাজধানীর নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সারা দেশের স্থিতিশীলতার জন্য অত্যন্ত জরুরি, কারণ এখানে দেশি-বিদেশি কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের বসবাস।

ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে আইজিপি বলেন, মাঠ পর্যায়ে পুলিশের কার্যক্রম গতিশীল করতে হলে সিনিয়র অফিসারদের তদারকি আরও জোরদার করতে হবে। যাতে নিচের স্তরের সদস্যরা উৎসাহিত হয়ে কাজ করতে পারে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, কোনো অন্যায়ের কাছে মাথা নত করা যাবে না। তবে ইচ্ছাকৃত ভুল বা নিজের স্বার্থ হাসিলের জন্য অনিয়ম করলে তার দায় বাহিনী বহন করবে না এবং কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময় তিনি রাজনৈতিক নিরপেক্ষতা ও পেশাদারিত্বের ওপর গুরুত্ব আরোপ করে বলেন, দলমত নির্বিশেষে পুলিশের একটাই পরিচয়—আইন ও জনগণের সেবক। মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে বলেও জানান তিনি। পাশাপাশি, সাইবার ক্রাইম, গুজব এবং সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার মোকাবিলা বর্তমান সময়ে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে পুলিশকে অকার্যকর করার ষড়যন্ত্র ও বিভ্রান্তির বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। এই মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ, অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলামসহ বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...