পল্লবীতে ১৫ লাখ টাকার মাদক ভাগ: ল্যাংড়া রুবেলসহ গ্রেফতার ৫
রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির ১৫ লাখ টাকা ভাগাভাগি নিয়ে গুলি ও হত্যাচেষ্টার ঘটনায় জড়িত থাকার অভিযোগে শীর্ষ মাদক কারবারি ল্যাংড়া রুবেলসহ পাঁচজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মিরপুর বিভাগের ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতারের পাশাপাশি গোলাগুলিতে ব্যবহৃত বিদেশি পিস্তল, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ করেছে।
বুধবার (১২ আগস্ট) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, গত ৭ আগস্ট বিকেলে পল্লবী সেকশন-১১ এলাকায় টাকা ভাগাভাগি নিয়ে এই গোলাগুলির ঘটনা ঘটে। এতে আলমগীর হোসেন নামে একব্যক্তি গুরুতর আহত হন। এই ঘটনায় পল্লবী থানায় মামলা দায়ের হলে ডিবি পুলিশ তদন্ত শুরু করে।
পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তির সহায়তায় ঘটনার সাথে জড়িত একটি টয়োটা প্রিমিও গাড়ি শনাক্ত করা হয়। এর মাধ্যমে প্রথমে গাড়ির মালিক হামিদ খান ওরফে মাখনকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে কালশী এলাকা থেকে পারভেজ ও রাব্বীকে এবং রূপনগর থানার ইস্টার্ন হাউজিং এলাকা থেকে প্রধান আসামি ল্যাংড়া রুবেল ও তানজিদ আহাম্মেদ ওরফে বাপ্পাকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন, এক হাজার পিস ইয়াবা এবং দুটি গাড়ি উদ্ধার করা হয়।
সম্পর্কিত খবর
স্বরাষ্ট্রমন্ত্রীর জুতা নিয়ে অপপ্রচার: পুলিশের তীব্র প্রতিবাদ ও বর্ণনা
কেরানীগঞ্জে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার র্যাবের
ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নের প্রস্তাবক মঈন, সমর্থক গয়েশ্বর
অনুমতি ছাড়া আর তৈরি হবে না ব্যাটারি রিকশা, নির্ধারিত হবে…
ত্রিলিয়ন ডলারের অর্থনীতি: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য বাড়াতে জোর
সার সংকট নিরসনে ডিজিটাল ব্যবস্থা ও সাব-ডিলার রাখার দাবি

আরও পড়ুন

পল্লবীতে ১৫ লাখ টাকার মাদক ভাগ: ল্যাংড়া রুবেলসহ গ্রেফতার ৫
রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির ১৫ লাখ টাকা ভাগাভাগি নিয়ে গুলি ও হত্যাচেষ্টার ঘটনায় জড়িত থাকার অভিযোগে শীর্ষ মাদক কারবারি ল্যাংড়া রুবেলসহ পাঁচজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মিরপুর বিভাগের ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতারের পাশাপাশি গোলাগুলিতে ব্যবহৃত বিদেশি পিস্তল, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ করেছে।
বুধবার (১২ আগস্ট) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, গত ৭ আগস্ট বিকেলে পল্লবী সেকশন-১১ এলাকায় টাকা ভাগাভাগি নিয়ে এই গোলাগুলির ঘটনা ঘটে। এতে আলমগীর হোসেন নামে একব্যক্তি গুরুতর আহত হন। এই ঘটনায় পল্লবী থানায় মামলা দায়ের হলে ডিবি পুলিশ তদন্ত শুরু করে।
পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তির সহায়তায় ঘটনার সাথে জড়িত একটি টয়োটা প্রিমিও গাড়ি শনাক্ত করা হয়। এর মাধ্যমে প্রথমে গাড়ির মালিক হামিদ খান ওরফে মাখনকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে কালশী এলাকা থেকে পারভেজ ও রাব্বীকে এবং রূপনগর থানার ইস্টার্ন হাউজিং এলাকা থেকে প্রধান আসামি ল্যাংড়া রুবেল ও তানজিদ আহাম্মেদ ওরফে বাপ্পাকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন, এক হাজার পিস ইয়াবা এবং দুটি গাড়ি উদ্ধার করা হয়।
সম্পর্কিত খবর
স্বরাষ্ট্রমন্ত্রীর জুতা নিয়ে অপপ্রচার: পুলিশের তীব্র প্রতিবাদ ও…
কেরানীগঞ্জে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার র্যাবের
ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নের প্রস্তাবক মঈন, সমর্থক গয়েশ্বর
অনুমতি ছাড়া আর তৈরি হবে না ব্যাটারি রিকশা,…
ত্রিলিয়ন ডলারের অর্থনীতি: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য বাড়াতে জোর
সার সংকট নিরসনে ডিজিটাল ব্যবস্থা ও সাব-ডিলার রাখার…