হাতি আসলে কী করণীয়, সচেতনতায় পটিয়ার স্কুলশিক্ষার্থীরা

প্রাইম বার্তা অনলাইন
১৩ আগস্ট ২০২৬ ৯:৪৮ এএম
হাতি আসলে কী করণীয়, সচেতনতায় পটিয়ার স্কুলশিক্ষার্থীরা

বন্যহাতির আগমনে আতঙ্কিত না হয়ে কীভাবে সতর্ক থাকতে হয়, সে বিষয়ে প্রয়োজনীয় দক্ষতা অর্জন করেছে পটিয়ার হাইদগাঁও উচ্চ বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী। গত বুধবার (১২ আগস্ট) দুপুরে বিশ্ব হাতি দিবস উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ বিদ্যালয় মিলনায়তনে এই জনসচেতনতামূলক সভার আয়োজন করে। এতে শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয়দের উপস্থিতিতে হাতি-মানুষের সহাবস্থান নিশ্চিতে বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরা হয়।

হাইদগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সুকান্ত তালুকদার। পটিয়া রেঞ্জ কর্মকর্তা এমদাদুল হক মূল বক্তব্য উপস্থাপন করেন। এছাড়াও বরগুনী ও শ্রীমাই বিটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা জানান, হাতি বাংলাদেশের গুরুত্বপূর্ণ বন্যপ্রাণী হলেও বন উজাড় ও আবাসস্থল সংকুচিত হওয়ার কারণে তারা ঝুঁকির মধ্যে রয়েছে। হাতি লোকালয়ে এলে একাকীভাবে তার কাছে যাওয়া যাবে না। দ্রুত বন বিভাগ ও গ্রামবাসীকে সতর্ক করতে হবে। এসময় হাতি ভয় পেয়ে চলে যাওয়ার জন্য দলবদ্ধভাবে ঢোল, বাঁশি, লাঠি দিয়ে শব্দ করা, পটকা ফাটানো এবং আলো জ্বালানোর পরামর্শ দেওয়া হয়।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...