চট্টগ্রামে সিডিএ চেয়ারম্যানের হানা, হাসপাতাল-স্কুলে পার্কিং ও নকশার গরমিল
চট্টগ্রাম নগরীর বেসরকারি হাসপাতাল ও স্কুলগুলোতে যানজট সৃষ্টির মূল কারণ খুঁজতে মাঠে নামেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর পাঁচলাইশ ও জামালখানে অবস্থিত চারটি হাসপাতাল এবং দুইটি স্কুল সরেজমিনে পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে পার্কভিউ হাসপাতালে অনুমোদিত নকশার বিপরীতে ড্রপিং জোন ২০ ফুটের বদলে ১৫ ফুট পাওয়া যায়, যা যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করছে। এছাড়া রোগীদের গাড়ি রাখার কথা থাকলেও পার্কিং এলাকায় হাসপাতালের সিলিন্ডার ও অন্যান্য মালামাল জমে থাকতে দেখা যায়। সিডিএ চেয়ারম্যান সঙ্গে সঙ্গে এসব অপসারণ ও টোকেন পদ্ধতিতে পার্কিং ব্যবস্থাপনা চালুর নির্দেশ দেন।
ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে আরও গুরুতর অনিয়মের সন্ধান পাওয়া যায়। ওই ভবনটি চউকের একটি আবাসিক প্লটে নির্মিত হলেও সেখানে হাসপাতাল পরিচালনার কোনো বৈধ অনুমোদন নেই। পরিদর্শনের সময় কর্তৃপক্ষ কোনো অনুমোদিত নকশা উপস্থাপন করতে পারেননি। একইসাথে ডেল্টা হাসপাতাল, ডক্টরস হাসপাতাল, চট্টগ্রাম গ্রামার স্কুল ও চট্টগ্রাম আইডিয়াল হাই স্কুলে নকশা ও পার্কিং ব্যবস্থায় অনিয়ম পরিলক্ষিত হওয়ায় সংশ্লিষ্টদের সতর্ক করেন তিনি।
সম্পর্কিত খবর
ধানমন্ডিতে স্কুল শিক্ষার্থীদের নিরাপদ সড়ক ও পরিবেশ সচেতনতায় ‘সড়কসাথী’
শিল্প খাতে ১৭০০ কোটি টাকার বাজেট প্রস্তাব, স্থায়ী কমিটির বৈঠকে…
তেজগাঁও বিভাগে অভিযান: বিভিন্ন অপরাধে ৫৬ জনের গ্রেফতার
ঢাকায় পাকিস্তান হাইকমিশনারের বাসায় অগ্নিকাণ্ড, স্ত্রীসহ আইসিইউতে ইমরান হায়দার
স্টার্লিং সাবমেশিনগানসহ সর্বহারা পার্টির দুই সদস্য গ্রেফতার
ফুটপাত ভাঙায় কলাবাগানে রেস্টুরেন্টকে ২.৫ লাখ টাকা জরিমানা

আরও পড়ুন

চট্টগ্রামে সিডিএ চেয়ারম্যানের হানা, হাসপাতাল-স্কুলে পার্কিং ও নকশার গরমিল
চট্টগ্রাম নগরীর বেসরকারি হাসপাতাল ও স্কুলগুলোতে যানজট সৃষ্টির মূল কারণ খুঁজতে মাঠে নামেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর পাঁচলাইশ ও জামালখানে অবস্থিত চারটি হাসপাতাল এবং দুইটি স্কুল সরেজমিনে পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে পার্কভিউ হাসপাতালে অনুমোদিত নকশার বিপরীতে ড্রপিং জোন ২০ ফুটের বদলে ১৫ ফুট পাওয়া যায়, যা যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করছে। এছাড়া রোগীদের গাড়ি রাখার কথা থাকলেও পার্কিং এলাকায় হাসপাতালের সিলিন্ডার ও অন্যান্য মালামাল জমে থাকতে দেখা যায়। সিডিএ চেয়ারম্যান সঙ্গে সঙ্গে এসব অপসারণ ও টোকেন পদ্ধতিতে পার্কিং ব্যবস্থাপনা চালুর নির্দেশ দেন।
ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে আরও গুরুতর অনিয়মের সন্ধান পাওয়া যায়। ওই ভবনটি চউকের একটি আবাসিক প্লটে নির্মিত হলেও সেখানে হাসপাতাল পরিচালনার কোনো বৈধ অনুমোদন নেই। পরিদর্শনের সময় কর্তৃপক্ষ কোনো অনুমোদিত নকশা উপস্থাপন করতে পারেননি। একইসাথে ডেল্টা হাসপাতাল, ডক্টরস হাসপাতাল, চট্টগ্রাম গ্রামার স্কুল ও চট্টগ্রাম আইডিয়াল হাই স্কুলে নকশা ও পার্কিং ব্যবস্থায় অনিয়ম পরিলক্ষিত হওয়ায় সংশ্লিষ্টদের সতর্ক করেন তিনি।
সম্পর্কিত খবর
ধানমন্ডিতে স্কুল শিক্ষার্থীদের নিরাপদ সড়ক ও পরিবেশ সচেতনতায়…
শিল্প খাতে ১৭০০ কোটি টাকার বাজেট প্রস্তাব, স্থায়ী…
তেজগাঁও বিভাগে অভিযান: বিভিন্ন অপরাধে ৫৬ জনের গ্রেফতার
ঢাকায় পাকিস্তান হাইকমিশনারের বাসায় অগ্নিকাণ্ড, স্ত্রীসহ আইসিইউতে ইমরান…