ফটিকছড়ির শান্তিরহাটে বাজারে আগুন, ১৬ দোকান পুড়ে ছাই
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের শান্তিরহাট বাজারে বৃহস্পতিবার দুপুরে একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের অন্তত ১৬টি দোকান সম্পূর্ণ পুড়ে যায় এবং প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
দুপুর ১২টার দিকে আগুন লাগার খবর পেয়ে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী প্রথমে নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে ফটিকছড়ি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ১৬টি দোকানের মালামাল ও ব্যবসায়িক সরঞ্জাম পুরোপুরি ভস্মীভূত হয়ে যায়।
দীর্ঘদিনের ব্যবসার মূলধন হারিয়ে যাওয়ায় চরম আর্থিক সংকটে পড়েছেন ক্ষতিগ্রস্তরা। তারা দ্রুত সরকারি সহায়তা এবং এলাকার বিত্তবানদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন যাতে করে তারা আবার নতুন করে ব্যবসা শুরু করতে পারেন।
সম্পর্কিত খবর
তিস্তার উত্তাল স্রোতে ভেসেছিল হাতির বাচ্চা, জেলেদের সাহসে ফিরল মায়ের…
শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন দাখিল আজ
হুমকির মাঝেই ‘ফলপ্রসূ’ বৈঠকের দাবি, ইরানের সঙ্গে আবার দেখা হবে…
শরীরে ১৫০ পেলেট: মেনন-কামরুলের বিরুদ্ধে জুলাইযোদ্ধার জবানবন্দি
পটিয়ায় নৈরাজ্য ঘটাতে দেওয়া হবে না, কঠোর হুঁশিয়ারি এমপি এনামুলের
প্রবাসের আট লাখ টাকা পাঠিয়েও ফিরতেই অস্বীকার, ধুনটে স্বামীর বিরুদ্ধে…

আরও পড়ুন

ফটিকছড়ির শান্তিরহাটে বাজারে আগুন, ১৬ দোকান পুড়ে ছাই
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের শান্তিরহাট বাজারে বৃহস্পতিবার দুপুরে একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের অন্তত ১৬টি দোকান সম্পূর্ণ পুড়ে যায় এবং প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
দুপুর ১২টার দিকে আগুন লাগার খবর পেয়ে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী প্রথমে নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে ফটিকছড়ি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ১৬টি দোকানের মালামাল ও ব্যবসায়িক সরঞ্জাম পুরোপুরি ভস্মীভূত হয়ে যায়।
দীর্ঘদিনের ব্যবসার মূলধন হারিয়ে যাওয়ায় চরম আর্থিক সংকটে পড়েছেন ক্ষতিগ্রস্তরা। তারা দ্রুত সরকারি সহায়তা এবং এলাকার বিত্তবানদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন যাতে করে তারা আবার নতুন করে ব্যবসা শুরু করতে পারেন।
সম্পর্কিত খবর
তিস্তার উত্তাল স্রোতে ভেসেছিল হাতির বাচ্চা, জেলেদের সাহসে…
শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন দাখিল…
হুমকির মাঝেই ‘ফলপ্রসূ’ বৈঠকের দাবি, ইরানের সঙ্গে আবার…
শরীরে ১৫০ পেলেট: মেনন-কামরুলের বিরুদ্ধে জুলাইযোদ্ধার জবানবন্দি
পটিয়ায় নৈরাজ্য ঘটাতে দেওয়া হবে না, কঠোর হুঁশিয়ারি…
প্রবাসের আট লাখ টাকা পাঠিয়েও ফিরতেই অস্বীকার, ধুনটে…