টোকিওতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন, শহীদদের স্মরণে শ্রদ্ধা

প্রাইম বার্তা অনলাইন
০৫ আগস্ট ২০২৬ ৫:০৪ পিএম
টোকিওতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন, শহীদদের স্মরণে শ্রদ্ধা

জাপানের রাজধানী টোকিওতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদার সাথে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ পালিত হয়েছে। গত বুধবার (৫ আগস্ট) আয়োজিত এই অনুষ্ঠানে গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী বীর শহীদ এবং আহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

অনুষ্ঠানের সূচনাতেই দূতাবাসের সম্মেলন কক্ষে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদ আলী। তিনি শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের যথাযথ রাষ্ট্রীয় পুনর্বাসন এবং মুক্তিযোদ্ধাদের মতো দীর্ঘমেয়াদি কল্যাণমূলক সুবিধার আওতায় আনা জরুরি। ফ্যাসিবাদের বিরুদ্ধে সম্মিলিত আন্দোলনের মাধ্যমে যে গণআকাঙ্ক্ষার জন্ম হয়েছে, তা বাস্তবায়নে একটি গণতান্ত্রিক, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলাই মূল লক্ষ্য।

রাষ্ট্রদূত দাউদ আলী প্রবাসীদের অবদানের ভূয়সী প্রশংসা করে বলেন, বর্তমান সরকার প্রবাসীদের কল্যাণে অত্যন্ত আন্তরিক। তাদের সুবিধা বৃদ্ধিতে ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি প্রবাসীদের অফিশিয়াল ও বৈধ ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করার আহ্বান জানান এবং সবার সমন্বিত প্রচেষ্টায় একটি সুশাসিত ও শোষণমুক্ত বাংলাদেশ গঠনে নাগরিক ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...