চট্টগ্রাম নগরে পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেফতার ১৬ জন
চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে এক হাজার ৫০ গ্রাম গাঁজাসহ ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১ আগস্ট) বিকেলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, অপরাধ দমনে বিশেষ অভিযানের অংশ হিসেবে মাদক, ওয়ারেন্ট ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে তাদের আটক করা হয়। এর মধ্যে মো. সোহেল (২৮) ও আশরাফুল (২০) নামে দুই মাদক কারবারির কাছ থেকে ১ হাজার ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এছাড়া ডাকাতির প্রস্তুতি মামলার তদন্তভুক্ত আসামি মেহেদী ইসলাম (২২) এবং দীর্ঘদিন ধরে পলাতক থাকা মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি শাহানুর ওরফে শানুকে গ্রেফতার করেছে পুলিশ। গোয়ালপাড়া এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরার অভিযোগে সিএমপি অধ্যাদেশের আওতায় আরও ১২ জনকে আটক করা হয়েছে।
এসআই আব্দুল আউয়াল, এসআই মিজানুর রহমান, এসআই অনুপ কুমার ধর, এসআই নাঈমুর রহমান ও এএসআই সামছুদ্দোহাসহ একটি দল এই অভিযানে অংশ নেন। গ্রেফতারকৃত সবাইকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার অনলাইন মাদক বাণিজ্য উচ্ছেদ অভিযান কোতোয়ালী থানা গেটম্যান গ্রেফতার চট্টগ্রাম ৫ আসন
সম্পর্কিত খবর
স্ত্রী-শাশুড়ির গলা কেটে হত্যা, রাজধানীতে গ্রেফতার স্বামী
নিজের মব না থাকলে মার খাবেন: মাহফুজ আলমের হুঁশিয়ারি
রাজধানীর গুলশানে ২৮ লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ২
মিরপুরে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ৩১ জন
খালাসি পদে পোষ্যদের নিয়োগ দাবি, আদালতের রায় বাস্তবায়নে বাধা অভিযোগ
হ্যালো ডিসির মাধ্যমে সেলাই মেশিন পেলেন দোহারের ১৪ নারী

আরও পড়ুন

চট্টগ্রাম নগরে পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেফতার ১৬ জন
চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে এক হাজার ৫০ গ্রাম গাঁজাসহ ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১ আগস্ট) বিকেলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, অপরাধ দমনে বিশেষ অভিযানের অংশ হিসেবে মাদক, ওয়ারেন্ট ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে তাদের আটক করা হয়। এর মধ্যে মো. সোহেল (২৮) ও আশরাফুল (২০) নামে দুই মাদক কারবারির কাছ থেকে ১ হাজার ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এছাড়া ডাকাতির প্রস্তুতি মামলার তদন্তভুক্ত আসামি মেহেদী ইসলাম (২২) এবং দীর্ঘদিন ধরে পলাতক থাকা মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি শাহানুর ওরফে শানুকে গ্রেফতার করেছে পুলিশ। গোয়ালপাড়া এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরার অভিযোগে সিএমপি অধ্যাদেশের আওতায় আরও ১২ জনকে আটক করা হয়েছে।
এসআই আব্দুল আউয়াল, এসআই মিজানুর রহমান, এসআই অনুপ কুমার ধর, এসআই নাঈমুর রহমান ও এএসআই সামছুদ্দোহাসহ একটি দল এই অভিযানে অংশ নেন। গ্রেফতারকৃত সবাইকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।
সম্পর্কিত খবর
স্ত্রী-শাশুড়ির গলা কেটে হত্যা, রাজধানীতে গ্রেফতার স্বামী
নিজের মব না থাকলে মার খাবেন: মাহফুজ আলমের…
রাজধানীর গুলশানে ২৮ লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার…
মিরপুরে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ৩১ জন
খালাসি পদে পোষ্যদের নিয়োগ দাবি, আদালতের রায় বাস্তবায়নে…
হ্যালো ডিসির মাধ্যমে সেলাই মেশিন পেলেন দোহারের ১৪…