মিরপুরে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ৩১ জন

প্রাইম বার্তা অনলাইন
০২ আগস্ট ২০২৬ ৯:০৪ পিএম
মিরপুরে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ৩১ জন

রাজধানীর মিরপুর এলাকায় অপরাধ দমনে বিশেষ অভিযান চালিয়েছে মিরপুর মডেল থানা পুলিশ। এই অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৩১ জনকে আটক করা হয়েছে। রোববার (২ আগস্ট) এই অভিযান পরিচালনা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী।

থানা সূত্রে জানা গেছে, মিরপুরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ও নিয়মিত মামলার আসামিসহ মোট ৩১ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- আব্দুর রহমান (৪৮), আতিকুর রহমান শাওন (২২), মো. মাহারুব ইসলাম শুভ (১৮), নিখল (২৫), শাহ (২২), মো. নাদিম (২০), মো. ইউসুফ আলী (৩৮), মো. মোজেম্মেল (২২), মো. সাব্বির সরদার (২১), মো. আব্দুল্লাহ (৪৪), মো. রিপন (৩০), মো. টোকন হোসেন (৩৪), মো. বিল্লাল ইসলাম (৩৬), বিপ্লব (২৩), মোহাম্মদ রুবি বেগ (৩৭), সম্রাট (২৪), মো. সুমন (২২), মো. আরিফ হোসেন (২১), মো. জাকির আলম (২৮), মো. শাহাদৎ (২৫), মো. মনির সরদার (২৯), মো. ইকবাল হোসেন রতন (৩৫), মো. নূরু (৩৫), মো. ইমরান (৩৫), মো. সানা উদ্দিন (২১), মো. সুমন (২২), হাসানাইন আহমেদ রমন (২৬), মো. ওয়াসিম (৩৫), সোনিয়া আক্তার ওরফে সুমিয়া (৩০), মো. মনির শেখ (৩৮) ও মাসিন ইসলাম (২৫)।

পুলিশ জানায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ নিয়ন্ত্রণে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। এলাকার সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই পুলিশের এই কঠোর অবস্থান বজায় রাখা হবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...