সুশৃঙ্খল অভিবাসনে নতুন রোডম্যাপ: জাতীয় কর্মপরিকল্পনা উদ্বোধন

প্রাইম বার্তা অনলাইন
০২ আগস্ট ২০২৬ ৭:৫৫ পিএম
সুশৃঙ্খল অভিবাসনে নতুন রোডম্যাপ: জাতীয় কর্মপরিকল্পনা উদ্বোধন

বৈশ্বিক অভিবাসন চুক্তির লক্ষ্যমাত্র বাস্তবায়ন ও দেশের অভিবাসীদের অধিকার সুরক্ষায় ‘জাতীয় কর্মপরিকল্পনা ২০২৬-২০৩০’ এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। গত ২ আগস্ট রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে এই পরিকল্পনার উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এবং আইওএমের সমন্বয়ে এই কর্মসূচি গ্রহণ করা হয়।

ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে জাতিসংঘ অভিবাসন সংস্থা (আইওএম) এর কারিগরি সহযোগিতায় প্রণীত এই পরিকল্পনাটি গত ২১ মে মন্ত্রিসভায় অনুমোদন লাভ করে। অনুষ্ঠানে আন্তর্জাতিক অভিবাসন পর্যালোচনা ফোরাম (আইএমআরএফ) ২০২৬ এর ফলাফলও তুলে ধরা হয়, যেখানে বৈশ্বিক অভিবাসনে বাংলাদেশের অবদানের কথা তুলে ধরা হয়। অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট প্রতিমন্ত্রী মো. নুরুল হক ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

আইওএম-এর উপ-মহাপরিচালক উগোচি ড্যানিয়েলস ও বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেঝনিয়াকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে অংশ নেন। বক্তারা সুশৃঙ্খল অভিবাসন নিশ্চিত করতে সরকার, বেসরকারি খাত ও আন্তর্জাতিক অংশীদারদের সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। তারা অভিবাসীদের অধিকার সুরক্ষা ও দেশের উন্নয়নে অভিবাসনের ইতিবাচক ভূমিকা নিশ্চিতে সরকারের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...