প্যাকেটে ভুল ওজন: নাবিস্কো বিস্কুটকে দুই লাখ টাকা জরিমানা
প্যাকেটে উল্লেখিত ওজনের চেয়ে কম ওজনে বিস্কুট বিক্রি এবং মোড়কে বিভ্রান্তিকর তথ্য দেওয়ার অপরাধে নাবিস্কো বিস্কুট অ্যান্ড ব্রেড ফ্যাক্টরি লিমিটেডকে দুই লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। রোববার (২ আগস্ট) তেজগাঁও শিল্পাঞ্চলে সংস্থাটির ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা আরোপ করে।
বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানমের নেতৃত্বে পরিচালিত অভিযানে প্রতিষ্ঠানটির উৎপাদিত বিস্কুটের গুণগত মান যাচাই করা হয়। পরীক্ষায় দেখা যায়, পণ্যের প্রকৃত ওজন মোড়কে লেখা ওজনের চেয়ে কম। এমনকি একই প্যাকেটের সামনে ও পিছনের অংশে দুই ধরনের ওজন উল্লেখ করা হয়েছে, যা ভোক্তাদের বিভ্রান্ত করার শামিল এবং ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ এর সরাসরি লঙ্ঘন।
অভিযানে ভ্রাম্যমাণ আদালত কোম্পানিটিকে অবিলম্বে এই অনিয়ম বন্ধ করে মোড়কে ঘোষিত ওজন অনুযায়ী পণ্য উৎপাদন ও বাজারজাত করার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে ভবিষ্যতে এমন অনিয়মের পুনরাবৃত্তি ঘটলে আইনানুগ আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়েছে।
সম্পর্কিত খবর
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে সাবেক ওসি
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার বৈঠক
সুপারিশ পেয়েও ভেরিফিকেশনে বাদ, প্রথম চাকরির স্বপ্ন ভাঙল কাইয়ুমের
উপাচার্য ফিরিয়ে আনতে চুয়েট শিক্ষার্থীদের মশাল ও মোমবাতি প্রতিবাদ
দুই বছর ধরে কিট মেলেনি, অলস পড়ে আছে খুমেকের প্লাটিলেট…
ডেঙ্গু সংক্রমণে মৃত্যু বাড়ছে, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচওর সতর্কতা

আরও পড়ুন

প্যাকেটে ভুল ওজন: নাবিস্কো বিস্কুটকে দুই লাখ টাকা জরিমানা
প্যাকেটে উল্লেখিত ওজনের চেয়ে কম ওজনে বিস্কুট বিক্রি এবং মোড়কে বিভ্রান্তিকর তথ্য দেওয়ার অপরাধে নাবিস্কো বিস্কুট অ্যান্ড ব্রেড ফ্যাক্টরি লিমিটেডকে দুই লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। রোববার (২ আগস্ট) তেজগাঁও শিল্পাঞ্চলে সংস্থাটির ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা আরোপ করে।
বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানমের নেতৃত্বে পরিচালিত অভিযানে প্রতিষ্ঠানটির উৎপাদিত বিস্কুটের গুণগত মান যাচাই করা হয়। পরীক্ষায় দেখা যায়, পণ্যের প্রকৃত ওজন মোড়কে লেখা ওজনের চেয়ে কম। এমনকি একই প্যাকেটের সামনে ও পিছনের অংশে দুই ধরনের ওজন উল্লেখ করা হয়েছে, যা ভোক্তাদের বিভ্রান্ত করার শামিল এবং ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ এর সরাসরি লঙ্ঘন।
অভিযানে ভ্রাম্যমাণ আদালত কোম্পানিটিকে অবিলম্বে এই অনিয়ম বন্ধ করে মোড়কে ঘোষিত ওজন অনুযায়ী পণ্য উৎপাদন ও বাজারজাত করার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে ভবিষ্যতে এমন অনিয়মের পুনরাবৃত্তি ঘটলে আইনানুগ আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়েছে।
সম্পর্কিত খবর
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে…
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার…
সুপারিশ পেয়েও ভেরিফিকেশনে বাদ, প্রথম চাকরির স্বপ্ন ভাঙল…
উপাচার্য ফিরিয়ে আনতে চুয়েট শিক্ষার্থীদের মশাল ও মোমবাতি…
দুই বছর ধরে কিট মেলেনি, অলস পড়ে আছে…
ডেঙ্গু সংক্রমণে মৃত্যু বাড়ছে, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচওর…