নিজের মব না থাকলে মার খাবেন: মাহফুজ আলমের হুঁশিয়ারি

প্রাইম বার্তা অনলাইন
০২ আগস্ট ২০২৬ ৯:২৭ পিএম
নিজের মব না থাকলে মার খাবেন: মাহফুজ আলমের হুঁশিয়ারি

সাবেক তথ্য উপদেষ্টা ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহফুজ আলম বলেছেন, আগামী দিনে রাজনৈতিক অঙ্গনে টিকে থাকতে হলে নিজের সমর্থক বা ‘মব’ তৈরি করা জরুরি। রোববার (২ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি সতর্ক করে দেন, ডান বা বামপন্থী—কোনো একটি শিবিরে না গেলে বিপদ আছে।

ফেসবুক পোস্টে মাহফুজ আলম লিখেছেন, জুলাই বিপ্লবের পর এখন মতাদর্শগত ভিত্তিতে রাজনীতি বিভক্ত হচ্ছে। ডানপন্থীদের সংগঠনে ডানবিরোধীদের কোনো স্থান থাকবে না, ঠিক যেমন বামপন্থীদের আসরে ডানপন্থীরা আসতে পারবেন না। তিনি একে ‘জুলাই বন্দোবস্ত’ বলে উল্লেখ করে বলেন, এই বাইনারির বাইরে যাওয়া যাবে না।

মাহফুজ আলম স্পষ্ট ভাষায় জানান, কেউ যদি এই দুই ধারার বাইরে যেতে চান, তবে তাকে ভুগতে হবে। তাই শরীর বাঁচাতে হলে দ্রুত নিজের অবস্থান নির্ধারণ করতে হবে। তার ভাষ্য, নিজস্ব কোনো মব বা সমর্থক গোষ্ঠী না থাকলে একটা মারও মাটিতে পড়বে না।

উল্লেখ্য, মাহফুজ আলম জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বদানকারী ছাত্র সংগঠনের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করেছিলেন। গত ২০২৫ সালের ১০ ডিসেম্বর তিনি পদত্যাগ করেন। এর আগে তিনি ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবেও কাজ করেছেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...