কলা চুরির প্রতিবাদে প্রাণ হারালেন পটিয়া ক্লার্কস অ্যাসোসিয়েশন নেতা
চট্টগ্রামের পটিয়ায় নিজ বাড়ির গাছের কলা চুরির প্রতিবাদ করতে গিয়ে প্রাণ হারালেন মোহাম্মদ তোহা (৪৫) নামে এক আইনজীবী ক্লার্কস নেতা। শুক্রবার দিবাগত রাতে উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের মোনাফ হাজীর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ তোহা পটিয়া অ্যাডভোকেট ক্লার্কস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, চুরির প্রতিবাদ করায় আনোয়ার হোসেন ও তার পরিবারের লোকজন তোহার ওপর হামলা চালায়। একপর্যায়ে লোহার রড দিয়ে তার মাথায় সজোরে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আনোয়ার হোসেনকে (২৯) আটক করেছে। তবে তার পরিবারের অন্যান্য সদস্যরা পলাতক রয়েছে।
পটিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ শফিক উল্লাহ জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কলা চুরির প্রতিবাদকে কেন্দ্র করেই এই হামলা হয়েছে। তবে এর পেছনে অন্য কোনো পুরনো বিরোধ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পর্কিত খবর
পরিস্থিতি ঠিক হলেই রোহিঙ্গা প্রত্যাবাসন: ঢাকায় মিয়ানমার রাষ্ট্রদূত
টিআরএনবির নতুন কমিটি গঠন: সভাপতি রবিন, সম্পাদক ফারুক
রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযান: গ্রেফতার ৪৩১, উদ্ধার বিপুল মাদক-অস্ত্র
সামাজিকমাধ্যমে কারাগারের ছবি, ৫০ কারারক্ষীকে তলব প্রশাসনের
মালয়েশিয়ায় প্রবাসীদের কল্যাণে হাইকমিশনারের সহযোগিতার আশ্বাস
দেশে বৃষ্টির প্রবণতা অব্যাহত, জানুন আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস

আরও পড়ুন

কলা চুরির প্রতিবাদে প্রাণ হারালেন পটিয়া ক্লার্কস অ্যাসোসিয়েশন নেতা
চট্টগ্রামের পটিয়ায় নিজ বাড়ির গাছের কলা চুরির প্রতিবাদ করতে গিয়ে প্রাণ হারালেন মোহাম্মদ তোহা (৪৫) নামে এক আইনজীবী ক্লার্কস নেতা। শুক্রবার দিবাগত রাতে উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের মোনাফ হাজীর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ তোহা পটিয়া অ্যাডভোকেট ক্লার্কস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, চুরির প্রতিবাদ করায় আনোয়ার হোসেন ও তার পরিবারের লোকজন তোহার ওপর হামলা চালায়। একপর্যায়ে লোহার রড দিয়ে তার মাথায় সজোরে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আনোয়ার হোসেনকে (২৯) আটক করেছে। তবে তার পরিবারের অন্যান্য সদস্যরা পলাতক রয়েছে।
পটিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ শফিক উল্লাহ জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কলা চুরির প্রতিবাদকে কেন্দ্র করেই এই হামলা হয়েছে। তবে এর পেছনে অন্য কোনো পুরনো বিরোধ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পর্কিত খবর
পরিস্থিতি ঠিক হলেই রোহিঙ্গা প্রত্যাবাসন: ঢাকায় মিয়ানমার রাষ্ট্রদূত
টিআরএনবির নতুন কমিটি গঠন: সভাপতি রবিন, সম্পাদক ফারুক
রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযান: গ্রেফতার ৪৩১, উদ্ধার বিপুল…
সামাজিকমাধ্যমে কারাগারের ছবি, ৫০ কারারক্ষীকে তলব প্রশাসনের
মালয়েশিয়ায় প্রবাসীদের কল্যাণে হাইকমিশনারের সহযোগিতার আশ্বাস
দেশে বৃষ্টির প্রবণতা অব্যাহত, জানুন আগামী ৫ দিনের…