সামাজিকমাধ্যমে কারাগারের ছবি, ৫০ কারারক্ষীকে তলব প্রশাসনের
কারাগারের অভ্যন্তরীণ ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় কঠোর অবস্থান নিয়েছে কারা অধিদপ্তর। নিয়ম ভঙ্গ করে অনলাইনে এসব প্রচার করার অভিযোগে দেশের বিভিন্ন কারাগারের প্রায় ৫০ জন কারারক্ষীকে তলব করা হয়েছে। রোববার (২ আগস্ট) সকাল ৯টায় তাদের অধিদপ্তরের সম্মেলন কক্ষে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে এবং প্রমাণের ভিত্তিতে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
রাজশাহী, চট্টগ্রাম, কাশিমপুর, ময়মনসিংহ, সিলেট, যশোর, বরিশাল, কুমিল্লা, নীলফামারী, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, মুন্সীগঞ্জ এবং কাশিমপুর নারী কেন্দ্রীয় কারাগারসহ দেশের বিভিন্ন স্থানে কর্মরত পুরুষ ও নারী কারারক্ষীদের এই তলবের আওতায় আনা হয়েছে। কারা অধিদপ্তর সূত্রে জানা গেছে, ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে এসব ছবি ও ভিডিও আপলোড করায় তাদের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) জান্নাত-উল-ফরহাদ বলেন, সামাজিক মাধ্যমে কারাগারের ছবি ও ভিডিও পোস্ট করায় ৫০ জন কারারক্ষীকে তলব করা হয়েছে। তাদের ধাপে ধাপে জিজ্ঞাসাবাদ করা হবে এবং পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে কারা অধিদপ্তরের প্রিজন্স ইন্টেলিজেন্স ইউনিট কাজ করছে।
সম্পর্কিত খবর
পরিস্থিতি ঠিক হলেই রোহিঙ্গা প্রত্যাবাসন: ঢাকায় মিয়ানমার রাষ্ট্রদূত
টিআরএনবির নতুন কমিটি গঠন: সভাপতি রবিন, সম্পাদক ফারুক
রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযান: গ্রেফতার ৪৩১, উদ্ধার বিপুল মাদক-অস্ত্র
মালয়েশিয়ায় প্রবাসীদের কল্যাণে হাইকমিশনারের সহযোগিতার আশ্বাস
দেশে বৃষ্টির প্রবণতা অব্যাহত, জানুন আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস
বিশ্বশান্তি নিশ্চিতে সর্বজনীন মানবিক দর্শন জরুরি: তথ্যমন্ত্রী

আরও পড়ুন

সামাজিকমাধ্যমে কারাগারের ছবি, ৫০ কারারক্ষীকে তলব প্রশাসনের
কারাগারের অভ্যন্তরীণ ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় কঠোর অবস্থান নিয়েছে কারা অধিদপ্তর। নিয়ম ভঙ্গ করে অনলাইনে এসব প্রচার করার অভিযোগে দেশের বিভিন্ন কারাগারের প্রায় ৫০ জন কারারক্ষীকে তলব করা হয়েছে। রোববার (২ আগস্ট) সকাল ৯টায় তাদের অধিদপ্তরের সম্মেলন কক্ষে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে এবং প্রমাণের ভিত্তিতে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
রাজশাহী, চট্টগ্রাম, কাশিমপুর, ময়মনসিংহ, সিলেট, যশোর, বরিশাল, কুমিল্লা, নীলফামারী, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, মুন্সীগঞ্জ এবং কাশিমপুর নারী কেন্দ্রীয় কারাগারসহ দেশের বিভিন্ন স্থানে কর্মরত পুরুষ ও নারী কারারক্ষীদের এই তলবের আওতায় আনা হয়েছে। কারা অধিদপ্তর সূত্রে জানা গেছে, ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে এসব ছবি ও ভিডিও আপলোড করায় তাদের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) জান্নাত-উল-ফরহাদ বলেন, সামাজিক মাধ্যমে কারাগারের ছবি ও ভিডিও পোস্ট করায় ৫০ জন কারারক্ষীকে তলব করা হয়েছে। তাদের ধাপে ধাপে জিজ্ঞাসাবাদ করা হবে এবং পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে কারা অধিদপ্তরের প্রিজন্স ইন্টেলিজেন্স ইউনিট কাজ করছে।
সম্পর্কিত খবর
পরিস্থিতি ঠিক হলেই রোহিঙ্গা প্রত্যাবাসন: ঢাকায় মিয়ানমার রাষ্ট্রদূত
টিআরএনবির নতুন কমিটি গঠন: সভাপতি রবিন, সম্পাদক ফারুক
রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযান: গ্রেফতার ৪৩১, উদ্ধার বিপুল…
মালয়েশিয়ায় প্রবাসীদের কল্যাণে হাইকমিশনারের সহযোগিতার আশ্বাস
দেশে বৃষ্টির প্রবণতা অব্যাহত, জানুন আগামী ৫ দিনের…