মালয়েশিয়ায় প্রবাসীদের সার্বিক কল্যাণে সহযোগিতার আশ্বাস হাইকমিশনারের
মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশি এক্সপ্যাটস ইন মালয়েশিয়ার (বিডিএক্সপ্যাট) নবনির্বাচিত কমিটির সদস্যরা। গত ২৯ জুলাই অনুষ্ঠিত এই বৈঠকে সংগঠনটির পক্ষ থেকে তাদের লক্ষ্য উদ্দেশ্য এবং মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি পেশাজীবীদের কল্যাণে ভবিষ্যতের কর্মপরিকল্পনা তুলে ধরা হয়।
প্রবাসীদের জন্য গৃহীত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে গভীর আগ্রহের সাথে শোনেন হাইকমিশনার এবং এসব কার্যক্রম আরও বেশি ফলপ্রসূ ও কার্যকর করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি প্রবাসীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, সহযোগিতা এবং সামাজিক সম্পৃক্ততার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
হাইকমিশনারের পরামর্শ ও উৎসাহ সংগঠনের কাজকে নতুন গতি দেবে বলে জানিয়েছেন বিডিএক্সপ্যাটের নেতারা। তারা জানান, হাইকমিশনের সহযোগিতায় পেশাজীবীদের মধ্যে নেটওয়ার্কিং ও সাংস্কৃতিক সম্প্রীতি বাড়াতে অচিরেই কমিউনিটিভিত্তিক নানা কর্মসূচি পালন করা হবে।
সম্পর্কিত খবর
নাতিকে মাটিতে ছুড়ে ফেলার ভিডিও ভাইরাল, থানায় মায়ের অভিযোগ
অপ্রতিম হত্যা মামলায় বদলে গেল তদন্তকারী কর্মকর্তা, দায়িত্বে পরিদর্শক
জেলে ৭০–৮০টি ইনজেকশন দেওয়া হয়েছে, নির্যাতনের অভিযোগ এনসিপি নেতার
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে সাবেক ওসি
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার বৈঠক
সুপারিশ পেয়েও ভেরিফিকেশনে বাদ, প্রথম চাকরির স্বপ্ন ভাঙল কাইয়ুমের

মালয়েশিয়ায় প্রবাসীদের সার্বিক কল্যাণে সহযোগিতার আশ্বাস হাইকমিশনারের
মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশি এক্সপ্যাটস ইন মালয়েশিয়ার (বিডিএক্সপ্যাট) নবনির্বাচিত কমিটির সদস্যরা। গত ২৯ জুলাই অনুষ্ঠিত এই বৈঠকে সংগঠনটির পক্ষ থেকে তাদের লক্ষ্য উদ্দেশ্য এবং মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি পেশাজীবীদের কল্যাণে ভবিষ্যতের কর্মপরিকল্পনা তুলে ধরা হয়।
প্রবাসীদের জন্য গৃহীত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে গভীর আগ্রহের সাথে শোনেন হাইকমিশনার এবং এসব কার্যক্রম আরও বেশি ফলপ্রসূ ও কার্যকর করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি প্রবাসীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, সহযোগিতা এবং সামাজিক সম্পৃক্ততার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
হাইকমিশনারের পরামর্শ ও উৎসাহ সংগঠনের কাজকে নতুন গতি দেবে বলে জানিয়েছেন বিডিএক্সপ্যাটের নেতারা। তারা জানান, হাইকমিশনের সহযোগিতায় পেশাজীবীদের মধ্যে নেটওয়ার্কিং ও সাংস্কৃতিক সম্প্রীতি বাড়াতে অচিরেই কমিউনিটিভিত্তিক নানা কর্মসূচি পালন করা হবে।
সম্পর্কিত খবর
নাতিকে মাটিতে ছুড়ে ফেলার ভিডিও ভাইরাল, থানায় মায়ের…
অপ্রতিম হত্যা মামলায় বদলে গেল তদন্তকারী কর্মকর্তা, দায়িত্বে…
জেলে ৭০–৮০টি ইনজেকশন দেওয়া হয়েছে, নির্যাতনের অভিযোগ এনসিপি…
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে…
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার…
সুপারিশ পেয়েও ভেরিফিকেশনে বাদ, প্রথম চাকরির স্বপ্ন ভাঙল…