মালয়েশিয়ায় প্রবাসীদের কল্যাণে হাইকমিশনারের সহযোগিতার আশ্বাস
মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি পেশাজীবীদের সংগঠন ‘বাংলাদেশি এক্সপ্যাটস ইন মালয়েশিয়া’র (বিডিএক্সপ্যাট) নবগঠিত কমিটির সদস্যরা গত ২৯ জুলাই সেখানকার বাংলাদেশ হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় প্রবাসীদের কল্যাণে হাইকমিশনের পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন তিনি।
বৈঠকে সংগঠনের নবনির্বাচিত উপদেষ্টা ও নির্বাহী পরিষদের সদস্যরা হাইকমিশনারের সঙ্গে পরিচিত হন এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। মালয়েশিয়াস্থ বাংলাদেশিদের পেশাগত উন্নতি ও সামাজিক মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে সংগঠনটি যেসব উদ্যোগ নেবে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

হাইকমিশনার এসব পরিকল্পনা মনোযোগ দিয়ে শোনেন এবং তা বাস্তবায়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন। তিনি প্রবাসীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। বিডিএক্সপ্যাট নেতারা জানান, হাইকমিশনারের পরামর্শ তাদের এগিয়ে যেতে অনুপ্রেরণা যোগাবে।
সংগঠনটি অদূর ভবিষ্যতে প্রবাসীদের জন্য নেটওয়ার্কিং, জ্ঞান বিনিময় এবং সাংস্কৃতিক সম্প্রীতি বাড়াতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবে। হাইকমিশনের সহযোগিতায় এসব কার্যক্রম আরও গতি পাবে বলে আশা প্রকাশ করেন তারা।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল ১৮৫টি ফর্ম
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ, গ্রেফতার ১৯৭
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১ লাখ টাকার…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০ হর্ন
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে সবাই
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই যুবক

আরও পড়ুন
মালয়েশিয়ায় প্রবাসীদের কল্যাণে হাইকমিশনারের সহযোগিতার আশ্বাস
মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি পেশাজীবীদের সংগঠন ‘বাংলাদেশি এক্সপ্যাটস ইন মালয়েশিয়া’র (বিডিএক্সপ্যাট) নবগঠিত কমিটির সদস্যরা গত ২৯ জুলাই সেখানকার বাংলাদেশ হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় প্রবাসীদের কল্যাণে হাইকমিশনের পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন তিনি।
বৈঠকে সংগঠনের নবনির্বাচিত উপদেষ্টা ও নির্বাহী পরিষদের সদস্যরা হাইকমিশনারের সঙ্গে পরিচিত হন এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। মালয়েশিয়াস্থ বাংলাদেশিদের পেশাগত উন্নতি ও সামাজিক মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে সংগঠনটি যেসব উদ্যোগ নেবে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

হাইকমিশনার এসব পরিকল্পনা মনোযোগ দিয়ে শোনেন এবং তা বাস্তবায়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন। তিনি প্রবাসীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। বিডিএক্সপ্যাট নেতারা জানান, হাইকমিশনারের পরামর্শ তাদের এগিয়ে যেতে অনুপ্রেরণা যোগাবে।
সংগঠনটি অদূর ভবিষ্যতে প্রবাসীদের জন্য নেটওয়ার্কিং, জ্ঞান বিনিময় এবং সাংস্কৃতিক সম্প্রীতি বাড়াতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবে। হাইকমিশনের সহযোগিতায় এসব কার্যক্রম আরও গতি পাবে বলে আশা প্রকাশ করেন তারা।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল…
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ,…
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০…
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে…
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই…