অস্ট্রেলিয়া-কানাডার ভিসা প্রতারণা, দুই প্রতারককে গ্রেফতার করেছে ডিবি পুলিশ
অস্ট্রেলিয়া ও কানাডায় স্থায়ীভাবে বসবাস ও লোভনীয় চাকরির প্রলোভন দেখিয়ে ভুয়া ভিসা এবং জাল কাগজপত্রের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া সংঘবদ্ধ চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগ তাদের আটক করেছে।
গ্রেফতারকৃতরা হলেন মারিফুল ইসলাম (২১) ও বাচ্চা বাউ ওরফে হাসিনুর (২৮)। পল্লবী থানায় দায়ের করা একটি মামলার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২৮ জুলাই) নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মামলার এজাহার সূত্রে জানা যায়, চাকরির প্রতিশ্রুতিতে এক ব্যক্তি ধাপে ধাপে প্রায় ৪ লাখ ৮০ হাজার টাকা দিলেও পরবর্তীতে তাদের আরও অর্থ দাবি এবং বিদেশে পাঠানোর কোনো ব্যবস্থা না করায় ভুক্তভোগী বিষয়টি বুঝতে পারেন।
অভিযানের সময় তাদের কাছ থেকে একটি ল্যাপটপ, সাতটি মোবাইল ফোন, ১৩টি সিম কার্ড এবং নয়টি ভুয়া বাংলাদেশি পাসপোর্ট জব্দ করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছে, তারা সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন দেশে আকর্ষণীয় চাকরির বিজ্ঞাপন দিয়ে মানুষকে প্রতারণার ফাঁদে ফেলতো।
সম্পর্কিত খবর
কর্ণফুলীতে এস আলম গ্রুপের সব কারখানা বন্ধ, চাকরি হারালেন ৪…
ঢাকাকে ক্লিন সিটি হিসেবে গড়তে নিজেই গাড়ি চালিয়ে রাস্তায় প্রধানমন্ত্রী
জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের বিকল্প নেই: মুহাম্মদ শাহজাহান
আগস্ট থেকে সব বাসে জিপিএস বাধ্যতামূলক, ফিটনেসের শর্ত শক্ত
প্রক্সি পরীক্ষার্থীর মাধ্যমে চাকরি: ৪৫তম বিসিএস সুপারিশপ্রাপ্তসহ গ্রেফতার
অদক্ষ চালক ও ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে ডিএনসিসি

আরও পড়ুন

অস্ট্রেলিয়া-কানাডার ভিসা প্রতারণা, দুই প্রতারককে গ্রেফতার করেছে ডিবি পুলিশ
অস্ট্রেলিয়া ও কানাডায় স্থায়ীভাবে বসবাস ও লোভনীয় চাকরির প্রলোভন দেখিয়ে ভুয়া ভিসা এবং জাল কাগজপত্রের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া সংঘবদ্ধ চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগ তাদের আটক করেছে।
গ্রেফতারকৃতরা হলেন মারিফুল ইসলাম (২১) ও বাচ্চা বাউ ওরফে হাসিনুর (২৮)। পল্লবী থানায় দায়ের করা একটি মামলার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২৮ জুলাই) নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মামলার এজাহার সূত্রে জানা যায়, চাকরির প্রতিশ্রুতিতে এক ব্যক্তি ধাপে ধাপে প্রায় ৪ লাখ ৮০ হাজার টাকা দিলেও পরবর্তীতে তাদের আরও অর্থ দাবি এবং বিদেশে পাঠানোর কোনো ব্যবস্থা না করায় ভুক্তভোগী বিষয়টি বুঝতে পারেন।
অভিযানের সময় তাদের কাছ থেকে একটি ল্যাপটপ, সাতটি মোবাইল ফোন, ১৩টি সিম কার্ড এবং নয়টি ভুয়া বাংলাদেশি পাসপোর্ট জব্দ করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছে, তারা সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন দেশে আকর্ষণীয় চাকরির বিজ্ঞাপন দিয়ে মানুষকে প্রতারণার ফাঁদে ফেলতো।
সম্পর্কিত খবর
কর্ণফুলীতে এস আলম গ্রুপের সব কারখানা বন্ধ, চাকরি…
ঢাকাকে ক্লিন সিটি হিসেবে গড়তে নিজেই গাড়ি চালিয়ে…
জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের বিকল্প নেই: মুহাম্মদ শাহজাহান
আগস্ট থেকে সব বাসে জিপিএস বাধ্যতামূলক, ফিটনেসের শর্ত…
প্রক্সি পরীক্ষার্থীর মাধ্যমে চাকরি: ৪৫তম বিসিএস সুপারিশপ্রাপ্তসহ গ্রেফতার
অদক্ষ চালক ও ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা…